যৌতুক মামলায় এবার উল্টো চিত্র, স্বামীর মামলায় কারাগারে স্ত্রী

Bortoman Protidin

১৮ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

স্বামীর সঙ্গে সংসার করার শর্তে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির মামলায় তানিয়া খাতুন নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলকুলা (সাকুটিয়া) গ্রামের মো. মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের বিয়ে হয়।

অভিযোগ করা হয়েছে, বিয়ের পর তানিয়া স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সাখাওয়াত ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়। একপর্যায়ে যৌতুকের টাকা না দিলে সংসার করবেন না বলে জানিয়ে বাবার বাড়িতে চলে যান তানিয়া।

মামলা সূত্রে আরও জানা যায়, পারিবারিকভাবে এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার একাধিক চেষ্টা করা হলেও যৌতুকের টাকা ছাড়া তানিয়া সংসারে ফিরতে রাজি হননি। পরে তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি আমলি আদালতে মামলা করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, যৌতুক আইনের প্রয়োগ সবার জন্য সমান। আসামি ও বাদীপক্ষের মধ্যে একাধিকবার আইনজীবীদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি আসামি। লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল।

আইনজীবীর দাবি, আসামি এর আগে বাদীপক্ষের কাছ থেকে ছয় লাখ টাকা নিয়েছেন এবং পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। আদালতে বিষয়টি তুলে ধরার পর তানিয়ার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বাদী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, যৌতুকের পাঁচ লাখ টাকা না দেওয়ায় তার স্ত্রী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। এ ঘটনায় আদালতের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

#

বান্দরবানে নামছে বন্যার পানি, ভাসছে ক্ষতচিহ্ণ

#

৫৪৯৩ চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: উপদেষ্টা রিজওয়ানা

#

ফরিদপুরে নামাজ শেষে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

#

পানের বরজে মিললো ১২ কেজি ওজনের গাঁজা গাছ

#

স্বামী-প্রেমিক দুজনকেই নিয়ে এক ছাদের নিচে সংসার, মেনে নিয়েছে সন্তানরাও

#

২৭ জুলাই থেকে পুনরায় শুরু হবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

#

আসলে বিএনপি কোনো নিরপেক্ষতা চায় না বরং তারা আওয়ামী লীগের মতো দখলদারির রাজনীতি করতে চায় : হাসনাত আবদুল্লাহ

#

কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ ইসলাম

#

স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied