শ্যামনগরে এক শত বোতল ফেনসিডিল সহ আটক এক মাদক ব্যবসায়ী

Bortoman Protidin

২৭ দিন আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় একশত বোতল ফেনসিডিল সহ নির্মল গাইন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা।

শ্যামনগর উপজেলার নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের পরাণপুর ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৪ ফেব্রুয়ারী)  সকালে ক্যাম্প সংলগ্ন নিজ বাড়ী থেকে তাকে আটক করেন বিজিবি সদস্যবৃন্দ।

আটককৃত নির্মল গাইন উপজেলার কৈখালী ইউনিয়নের শৈলখালী গ্রামের শম্ভু নাথ গাইনের ছেলে।

নীলডুমুর বিজিবি সদস্য ও শ্যামনগর থানা পুলিশ জানান, আটককৃত নির্মল গাইন বেশ কিছুদিন যাবত এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত। বুধবার ভারত থেকে একটি চোরাচালান আসবে এমন খবরের ভিত্তিতে নির্মলের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার বেড রুমের ভিতর থেকে ফেনসিডিলের বোতল গুলি জব্দ করা হয়।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন বর্ডার গার্ড বাংলাদেশের পরাণপুর ক্যাম্পের নায়েক সুবেদার শাহ আলম বাদী হয়ে শ্যামনগর থানায় নির্মলকে আসামী করে মামলা করেছেন। জব্দকৃত তালিকা তৈরী করে মালামাল সহ আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা

#

বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

#

ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত

#

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

#

‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

#

অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ

#

সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী

#

অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম

#

বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী

#

শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

Link copied