সমালোচকদের সেঞ্চুরির পর যা বললেন ওয়ার্নার

Bortoman Protidin

৫ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

সাদা পোশাকে ডেভিড ওয়ার্নারের রঙিন পারফরম্যান্স ছিল না অনেক দিন ধরেই। গত তিন বছরে সেঞ্চুরি পেয়েছেন কেবল একটি।

বয়সের একটা ছাপ পড়ছে তার ব্যাটিংয়ে। তা বোঝাই যায়! তাই তো চলতি গ্রীষ্মে পাকিস্তান সিরিজ খেলেই এই ফরম্যাটকে বিদায় জানাবেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টের স্কোয়াডে তার থাকা নিয়ে বেশ কঠিন সমালোচনাই করেন সাবেক সতীর্থ মিচেল জনসন। এবার তাকে চুপ করিয়ে দিলেন ওয়ার্নার।

প্রথম দিনই পাকিস্তানি বোলারদের কচুকাটা করে ওয়ার্নার তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। আমির জামালের শর্ট ডেলিভারি আপার কাটে বাউন্ডারিতে পাঠিয়ে স্পর্শ করেন তিন অঙ্ক। হ্যালমেট খুলে সেই চিরচেনা উদযাপনের পর আঙুলের ইশারায় চুপ থাকার নির্দেশ দেন বাঁহাতি এই ওপেনার। সেটা কাদের উদ্দেশ্যে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না।

সেঞ্চুরির পর ব্রডকাস্টার হিসেবে আসা অজি কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে ওয়ার্নার বলেন, 'এখানে এসে রান করাই আমার কাজ। প্রথমে উসমান খাজা ও পরে স্টিভেন স্মিথের সঙ্গে জুটি গড়াটা ভালো ছিল। সেঞ্চুরি পেয়ে অসাধারণ লাগছে, বোলারদের জন্য স্কোরবোর্ডে রান জমা করাটাই আমাদের কাজ। সমালোচকদের চুপ করার জন্য বোর্ডের রান জমা করার চেয়ে ভালো উপায় আর নেই। '

আগে ওয়ার্নারকে নিয়ে সাবেক অজি পেসার মিচেল জনসন বলেছিলেন, ‘শেষ ৩৬ টেস্ট ইনিংসে ২৬ গড়ে ব্যাট করেছে ওয়ার্নার। এক জন ওপেনার যদি এত খারাপ ফর্মে থাকে তা হলে কেন তাকে খেলানো হবে। শুধুমাত্র বিদায়ী সিরিজ় বলে। এর কোনও মানে হয় না। বেইলির সেটা বোঝা উচিত ছিল। ব্যক্তিগত সম্পর্ক নয়, ফর্ম দেখে দল গড়া উচিত ছিল। গত পাঁচ বছরে ওয়ার্নার শুধুমাত্র বল বিকৃত করেছে। অস্ট্রেলিয়ার সম্মানহানি করেছে। আর সেই ক্রিকেটারকেই কি না সম্মান দেওয়া হচ্ছে। এটা হাস্যকর। '

টেস্ট ক্রিকেটে এটি ওয়ার্নারের ২৬তম শতক। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজে ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এবার প্রথম টেস্টেই আছেন ডাবল সেঞ্চুরির দোরগড়ায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৭ রান করেছে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১৪৮ ও ট্রাভিস হেড ২৯ রানে ব্যাট করছেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্মার্ট বাংলাদেশে শিক্ষকদেরও স্মার্ট হতে হবে

#

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনী

#

বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হত্যা মামলার আসামি গ্রেপ্তার

#

সংখ্যালঘু নয়, মানুষ-নাগরিক হিসেবে অধিকার চাইবেন: প্রধান উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

#

খালেদা জিয়াকে সেনাকুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত: প্রধান উপদেষ্টা

#

নির্বাচন আয়োজনে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

#

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

#

বনভূমিতে গারোদের অধিকার সংরক্ষণে কাজ করছে সরকার : পরিবেশ উপদেষ্টা

#

আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে : পরিকল্পনা উপদেষ্টা

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied