সাংবাদিক ইমরান হোসাইনের মৃত্যুতে চট্টগ্রাম নিউজের শোক

Bortoman Protidin

২৯ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#
চট্টগ্রাম প্রতিনিধি 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম নিউজ ডটকম এর রাঙ্গুনিয়া উপজেলা প্রতিনিধি মোঃ ইমরান হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম নিউজ পরিবার।

শনিবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রাম নিউজ ডটকম এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শুকলাল দাশ গভীর শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি বলেন, ‘সাংবাদিক মোঃ ইমরান হোসাইন একজন দক্ষ ও মেধাবী গণমাধ্যমকর্মী হিসেবে পরিচিত ছিলেন। দক্ষ ও যোগ্য  সংবাদকর্মী মোঃ ইমরান হোসাইনের  মৃত্যুতে জাতি একজন নিবেদিত সাংবাদিক ও সৎ মানুষকে হারালো। মোঃ ইমরান হোসাইন একজন সংবাদকর্মী এবং গণমাধ্যম কর্মীদের স্বার্থে এবং সাধারণ মানুষের কল্যাণে সারাজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 

চট্টগ্রাম নিউজ ডটকম এর সম্পাদকমণ্ডলী মোঃ ইমরান হোসাইন এর অকাল মৃত্যুতে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে কাপ্তাই সড়কের রোয়াজারহাট এলাকায় জ্বালানি কাঠ বোঝাই দ্রুতগামী একট চাঁদের গাড়ি মোটরসাইকেল আরোহী ইমরানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর । 

নিহত ইমরান উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড সিকদারপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এবং চট্টগ্রাম নিউজ ডটকম, জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার রাঙ্গুনিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied