আলোচিত সাবেক কাউন্সিলর ‘টাক মিলন’ গ্রেপ্তার

Bortoman Protidin

৫ দিন আগে বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬


#

যশোর জেলা যুবলীগের নেতা ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন, যিনি ‘টাক মিলন’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার গভীর রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে যশোর ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলী। মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং রোস্তম আলীর ছেলে।ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের সময় মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। পাশাপাশি তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে যশোরে নিয়ে আসা হচ্ছে।এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনোবিরোধী অভিযানের সময় দুবাই থেকে স্ত্রী ও সন্তানসহ দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।এছাড়া ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মাঝপথে তিন সহযোগীসহ আবারও আটক হন মিলন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা মামলাতেও তিনি আসামি।পুলিশের তদন্তে আরও উঠে আসে, ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় মিলনের সম্পৃক্ততা ছিল এবং তার নেতৃত্বেই ওই হামলা সংঘটিত হয়।এছাড়াও পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো বা জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ফ্যাসিস্টমুক্ত পরিবেশেই স্বাধীনতা দিবসের তাৎপর্য বেড়েছে: মির্জা ফখরুল

#

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় আরেকজন গেইটম্যান কাউসার আটক

#

যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯ জন

#

স্বাধীনতা দিবসে কুমিল্লা সেনানিবাসে ‘গো গ্রিন ইনিশিয়েটিভ’ বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

#

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি কুমিল্লা-৬ আসনের এমপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন

#

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

#

ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে পদ্মা নদীতে

#

জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

#

২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

#

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

Link copied