সারের নামে ময়লা-আবর্জনা বিতরণ, কৃষি কর্মকর্তাকে বদলি

Bortoman Protidin

৭ দিন আগে সোমবার, অক্টোবর ৫, ২০২৬


#

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলি করা করা হয়েছে। সম্প্রতি উপজেলার কৃষকদের মাঝে ভেজাল সার বিতরণের ঘটনায় আলোচনায় আসেন এই কর্মকর্তা।

সোমবার (২৯ জুন) সকালে বিষয়টি তাকে বদলির নিশ্চিত করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা।

এর আগে রোববার এক অফিস আদেশে রতন চন্দ্র বর্মনকে খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে বদলির আদেশ জারি করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, ‘কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনকে আগামী ১লা জুলাইয়ের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করতে হবে অন্যথায় ২ জুলাই থেকে তিনি স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।’

গত বুধবার প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কামারখন্দে গাছের চারা ও সার বিতরণে জৈব সারের পরিবর্তে পলিথিন মেশানো মাটি, ময়লা-আবর্জনা বিতরণের অভিযোগ তোলেন কৃষকরা। এই ঘটনায়, ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পলিথিন মেশানো ভেজাল সার বিতরণ’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ইত্তেফাক অনলাইন।

পরদিন বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাত, সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মিসবাহ। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বেধে দেয় জেলা প্রশাসন। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

#

ডি-৮ সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমন্ত্রণ মিসরের

#

২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে : শিক্ষামন্ত্রী

#

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

#

পরকীয়া করে গোপন ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে মাওলানা মিরাজ গ্রেফতার

#

সাইবার আইনের সমালোচিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে : নাহিদ ইসলাম

#

তরুনীর পেটে মিলল ৪১০০ পিস ইয়াবা

#

হাইওয়ে পুলিশ টিমের ওপর হামলা ও পিকআপ ভাঙচুর: ১৯ জন গ্রেপ্তার

#

সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণ নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদে ছুটি একদিন বাড়ছে কি না আজ আসছে সিদ্ধান্ত

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied