সেন্টমার্টিনে আটকা দুই শতাধিক পর্যটক,কক্সবাজারে দিনভর বৃষ্টি

Bortoman Protidin

২২ দিন আগে সোমবার, জুন ৮, ২০২৬


#

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল ছিল। গত বৃহস্পতিবার থেকে কখনও হালকা, কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। তবে ঘূর্ণিঝড় উপকূল অতিক্রম করার সময় ঝড়ো হাওয়া বয়ে গেছে। খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

 বৃহস্পতিবার দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মরিচ্যাঘোনা এলাকায় বৃষ্টিতে বাড়ির মাটির দেয়াল ধসে একই পরিবারের জনের মৃত্যু হয়েছে।

বৈরি আবহাওয়ায় টেকনাফসেন্ট মার্টিন রুটে সবধরনের নৌযান চলাচল গতকাল থেকে বন্ধ রয়েছে। এতে দ্বীপে বেড়াতে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকা পড়েন। ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় কক্সবাজারের জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

গতকাল শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সম্পর্কে জনগণকে সতর্ক করা হয়েছে। সব আশ্রয়কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। সার্বিক প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।

কক্সবাজার পৌরসভার মেয়র মো.মাহাবুবুর রহমান চৌধুরী বলেন,‘অব্যাহত বৃষ্টিপাতে পাহাড় ধসের আশঙ্কা থাকায় বৃহস্পতিবার রাত থেকে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাস করা লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে মাইকিং করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় টেকনাফসেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে প্রশাসন।

 বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছে দুই শতাধিক পর্যটক। জাহাজ মালিকদের সংগঠন স্কোয়াবের সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর বলেন, বুধবার ৩টি জাহাজে করে ৫১৯ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান। এর মধ্যে দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিনে অবস্থান করছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলেই আটকে পড়া পর্যটকরা ফিরতে পারবেন।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে যেন কেউ নামতে না পারে, সে জন্য সতর্ক অবস্থানে ছিল ট্যুরিস্ট পুলিশ জেলা প্রশাসন। বৈরি আবহাওয়ার সময় সব বিনোদন কেন্দ্রগুলো বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে প্রশাসন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ৭ দিনে ১২৯ জেলের কারাদণ্ড

#

৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

#

মেডিকেলে চান্স পাওয়া জয় বসাক পেল সুবাস সাহার আর্থিক সহায়তা

#

কুমিল্লায় দালাল চক্রের ৭ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

#

কুমিল্লা জিলা স্কুল জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন

#

কুমিল্লায় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং

#

থানার ওসিদের রদবদলের সিদ্ধান্ত

#

ডিবি কার্যালয়ে আয়নাঘর- ভাতের হোটেল বলতে কিছু থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

জরুরী পরিস্থিতিতে চিকিৎসা সেবা প্রদান করলো কুমিল্লা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিম

#

কমছে তাপমাত্রা,বাড়বে কুয়াশা

সর্বশেষ

#

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪৫

#

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

#

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু

#

মরা গরুর মাংস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীর কারাদণ্ড

#

আর্জেন্টিনা সমর্থকদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা

#

জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী কর্মপরিকল্পনা আছে: মাহদী আমিন

#

রায় কার্যকর হলে আমি শতভাগ সন্তুষ্ট হব: রামিসার বাবা

#

সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

#

শিশু রামিসা হত্যার দায়ে সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড

#

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা

Link copied