স্ত্রী হত্যার দায়ে বগুড়ায় স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

Bortoman Protidin

১১ দিন আগে রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬


#

বগুড়ায় স্ত্রী কোহিনুর বেগমকে হত্যার দায়ে স্বামী সবুজ মিয়াকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড, ২৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত সবুজ মিয়া বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা দহপাড়া এলাকার হাকিম উদ্দিনের ছেলে। এই মামলায় সবুজের বাবা-মাসহ অপর চার আসামিকে খালাস দেওয়া হয়। 

আজ(২৯ নভেম্বর) বুধবার  বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত নং-৩ এর বিচারক মোহা. জালাল উদ্দিন এই রায় দেন। 

উল্লেখ্য, ২০১২ সালের ২৩ আগস্ট সবুজ মিয়া তার স্ত্রী কোহিনুর বেগমকে মারপিট করে বালিশ চাপায় গুরুতর আহত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কোহিনুরের বড় ভাই লিটন বাবু বাদি হয়ে মামলা দায়ের করলে ১১ বছর পর আদালত এই হত্যা মামলায় রায় ঘোষণা করেন।  

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Link copied