শ্যামনগরে বিভিন্ন দুর্যোগে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬


#

মঙ্গলবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পানিতে ডুবে, বিদ্যুৎ স্পৃষ্টে, সাপের কামড়ে মৃত্যু, অগ্নিকান্ডে, সড়ক দূর্ঘটনা এবং প্রাকৃতিক দুর্যোগে নিহত আহত ১৭টি পরিবারের মধ্যে লক্ষ ৬৫ হাজার টাকার আর্থিক সহায়তা চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ত্রাণ কার্য(নগদ) খাত হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা- আসনের এমপি এস এম আতাউল হক দোলন। প্রধান অতিথি বক্তব্যে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন।

শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার নজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম প্রমুখ।

একই অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী অফিসের আয়োজনে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ২২০টি বেঞ্চ প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি এস এম আতাউল হক দোলন।

অপরদিকে দুপুর ১২টায় উপজেলার পদ্মপুকুর ইউপির কামালকাটি গ্রামে কার্ত্তিক মন্ডল করুণা মন্ডলের আগুনে পুড়ে বসত ঘর ক্ষতি গ্রস্থ হওয়ার কারণে দুটি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা হিসাবে বার হাজার টাকার চেক চার ব্যান্ডেল টিন প্রদান করেন এমপি এস এম আতাউল হক দোলন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার

#

নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ করল জামায়াত

#

ঠাকুরগাঁও হাসপাতালকে ৫০০ বেডে উন্নীত করা হবে: মির্জা ফখরুল

#

প্রাণ হারালেন মেডিকেল শিক্ষার্থী

#

কুড়িগ্রামে বানিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষ

#

কুমিল্লায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

#

নির্বাচন ব্যবস্থাকে সঠিক পথে পরিচালনায় ইসি অঙ্গীকারবদ্ধ: নির্বাচন কমিশনার সানাউল্লাহ

#

বাংলাদেশ সেনাবাহিনী ফায়ারিং প্রতিযোগিতা -২০২৪তে ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন ও ৫৫ পদাতিক ডিভিশন রানারআপ

#

কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

#

‘হ্যাঁ’ ভোটেই গণতন্ত্রের ভিত মজবুত হবে: হাসনাত আবদুল্লাহ

Link copied