স্থলবন্দরে আমদানিকৃত মাছ ঝোঝাই ট্রাক থেকে ১০ লক্ষ টাকার শাড়ি-থ্রীপিচ আটক

Bortoman Protidin

২৬ দিন আগে শনিবার, জুন ৬, ২০২৬


#

বেনাপোল  বন্দরে চোরাচালান প্রতিরোধে স্থাপিত স্ক্যানিং মেশিনটি দির্ঘ দিন ধরে বন্ধ থাকার সুযোগে আবারো মিথ্যা ঘোষণা দিয়ে বৈধ পথে আমদানিকৃত পণ্যের সাথে চোরাচালান বেড়েছে। 

শনিবার রাতে আমদানিকৃত মাছের ট্রাক থেকে ১০ লক্ষ টাকা মুল‍্যের ভারতীয় শাড়ি ও ফ্রিপিচের একটি চালান আটক করেছে কাস্টমস সদস্যরা। পণ্য চালানটির আমদানিকারক লাকি এন্টার প্রাইজ। কাস্টমস থেকে এ চালানটি খালাসের চেষ্টা করছিলেন সিঅ্যান্ডএফ এজেন্ট সোনালী সিঅ্যান্ডএফ এজেন্সী লিমিটেড । এর আগেও এধরনের পণ্য চালান একাধিবার আটক করেছে কাস্টমস।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ভারত থেকে আসা মাছবাহী এক ট্রাক তল্লাশী করে প্রায় ১০ লাখ টাকা মুল্যের গার্মেন্টস সামগ্রী ফ্রিপিচ উদ্ধার করেছে কাস্টমস সদস্যরা।  তবে ঘটনার সাথে জড়িত সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানিকারক বা সহযোগী কাস্টমস কর্মকর্তাদের বিরুদ্ধে যেনতেন দায়সারা ব্যবস্থা নেওয়ায় থামছেনা এসব অনিয়ম। এদিকে কাস্টম-ইমিগ্রেশনের স্ক্যানিং মেশিন দুটি প্রায় ৬ মাস ধরে বন্ধ হয়ে পড়ে থাকায় এ রুটে স্বর্নসহ মুল্যবান সম্পদের পাচার হয়ে যাচ্ছে ভারতে। 

মাছ বহনকারী ভারতীয় ট্রাক চালক আলমগীর জানান, তার মাছের ট্রাক থেকে কাস্টমস শাড়ি, ফ্রিপিচের চালান আটক করেছে। তবে কারা এসব ট্রাকে উঠিয়েছে তিনি জানেন না।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক 

সুলতান মাহামুদ বিপুল জানান, স্ক্যানিং মেশিন নষ্ট থাকায় নিরাপদ বানিজ্য ঝুকিতে পড়ছে।

বেনাপোল স্থলবন্দর পরিচালক রেজাউল করিম জানান, স্ক্যানিং মেশিনগুলো চালু করতে কাস্টমস কর্মকর্তাকে অনুরোধ জানানো হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম - কমিশনার হাফিজুল ইসলাম জানান, চোরাচালান প্রতিরোধে স্ক্যানিং মেশিনগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বেনাপোল সীমান্তে ২০পিচ স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

#

বৃষ্টি খাতুনের মরদেহ অবশেষে হস্তান্তর

#

শেষ বয়সে একাকিত্ব ঘোচাতে বিয়ের পিঁড়িতে ৭৫ বছরের বর!

#

আসছে শীত, খেজুরের রস সংগ্রহে আগাম প্রস্তুতিতে ব্যস্ত গাছিরা ।

#

রাতের মধ্যে যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়

#

চাঁদপুরে পাসপোর্ট দালাল চক্রের মূলহোতাসহ ১৬ জন সক্রিয় সদস্য গ্রেফতার

#

চাঞ্চল্যকর “শিশু জয়ন্ত হত্যা” মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত প্রধান আসামী গ্রেফতার

#

জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাবিকরা মুক্ত

#

জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজটির সর্বশেষ অবস্থা

#

শ্যামনগরে বিভিন্ন দুর্যোগে নিহত ও আহত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

সর্বশেষ

#

মধ্যরাতে দশম শ্রেণির ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

#

৩৮ বছর পর বাড়ি ফিরলেন জাবেদ আলী, মেনে নেননি স্ত্রী

#

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

#

১৪ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

বিদ্যুতের দাম বাড়ল ১৬ দশমিক ৬৮ শতাংশ

#

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

#

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

কুমিল্লা ওয়ারিয়র্সের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, ক্রিকেটার ও ম্যাচ অফিসিয়ালদের মাঝে জার্সি বিতরণ

Link copied