স্বামীর থাপ্পড়ে প্রাণ গেল স্ত্রীর

Bortoman Protidin

১ দিন আগে রবিবার, নভেম্বর ৮, ২০২৬


#

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় স্বামীর থাপ্পড়ে লাভলী বেগম (৪০) নামে ১ গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্বামী জোবায়েরকে (৪৫) আটক করেছে ।

আজ বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের মোক্তারটারী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক জোবায়ের ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত লাভলী বেগম বাড়িতে চিকিৎসা করছিলেন। বুধবার দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বিতর্ক শুরু হয় জোবায়ের লাভলী দম্পতির। এ সময় শাসন করতে জোবায়ের তার স্ত্রী লাভলী বেগমকে ২টা থাপ্পড় দেন। এতে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্ত্রীর মরদেহ নিয়ে বাড়িতে ফিরে মরদেহের পাশে বসে অনুতপ্তে কান্নায় ভেঙে পড়েন জোবায়ের। খবর পেয়ে আদিতমারী থানা পুলিশ লাভলীর মরদেহ উদ্ধার করে এবং জোবায়েরকে আটক করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেছেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। নিহতের স্বামী জোবায়েরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পরবর্তি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা

#

এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস

#

বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা

#

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা

#

কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ

#

৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

Link copied