সড়ক দুর্ঘটনায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারী নিহত

Bortoman Protidin

১২ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

কক্সবাজারের রামু-মরিচ্যা আরাকান সড়কের ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটে।

এসময় লেগুনা চাপায় ইমারি রাখাইন (৫০) নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন নারীর মৃত্যু হয়েছে।

আজ সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমারি রাখাইন সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। ইমারি রাখাইনের ছেলে উয়ে মং রাখাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সকালে আমার মা বাড়ির আঙিনায় ফুল গাছে পানি দিচ্ছিলেন। এ সময় উল্টো দিক থেকে বেপরোয়া লেগুনা এসে মাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, ‘গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের পরিস্থিতি সামাল দিতে না পেরে ICU-তে চলে গেছেন মাশাআল্লাহ : কুমিল্লায় আসিফ মাহমুদ

#

হারপিক নিয়ে আসেন, আমি বাথরুম ক্লিন করব: কুমিল্লা মেডিকেলে কৃষিমন্ত্রী

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

Link copied