সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় লেডি বাইকার সোফিয়া কুইরোজ

Bortoman Protidin

১৭ দিন আগে শনিবার, এপ্রিল ১৮, ২০২৬


#

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ আমেরিকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্যারেন সোফিয়া কুইরোজ রামিরেজ। কলম্বিয়ার ফ্লোরিডাব্লাঙ্কাতে এই দুর্ঘটনাটি ঘটে। সোফিয়া ‘বাইকারগার্ল নামে বেশি পরিচিত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ডেইলি মেইল স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, গত ২৬ নভেম্বর গুরুতর সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান এই ইনফ্লুয়েন্সার। প্রতিবেদন থেকে আরও জানা গেছে, রামিরেজ তাঁর মোটরসাইকেল চালানোর সময় লেন পরিবর্তন করতে গিয়ে দুইটি ট্রাকের মাঝখানে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর পর দুর্ঘটনার শিকার হন।

প্রতিবেদন অনুসারে, রাস্তার একপাশে একটি গাড়ির সাথে সংঘর্ষের পর অন্য পাশ থেকে আসা একটি ট্রাক রামিরেজ চাপা দেয়। কলম্বিয়ার একজন পরিবহন কর্মকর্তা জাহির আন্দ্রেস কাস্তেলানোস গণমাধ্যমকে জানান, রামিরেজ দুটি গাড়ির মাঝখান দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।

এই দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগে রামিরেজ তার মৃত্যু সম্পর্কে একটি চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছিলেন। এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি আশা করছি যেন ক্র্যাশ না করি, কারণ আমি আমার চশমা ছাড়াই মটর সাইকেল চালাচ্ছি।

ডেইলি মেইল স্থানীয় প্রতিবেদনের বরাত দিয়ে আরও জানায়, বাইক চালানোর সময় তিনি যে চশমা ব্যবহার করতেন সেটি তিনি হারিয়ে ফেলেছিলেন।

পরিবহন কর্মকর্তা আরও জানিয়েছেন, এই দুর্ঘটনার কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এই তদন্তের মূল লক্ষ্য হলো কলম্বিয়ান এই ইনফ্লুয়েন্সারের মর্মান্তিক মৃত্যুর জন্য অন্য কোনো চালক দায়ী কি না, তা নিশ্চিত করা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

মার্কিন শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

#

কুমিল্লার চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত

#

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

#

প্রেমের সম্পর্ক করে নগ্ন ভিডিও ধারণ

#

আগামী বছরই রাজনৈতিক সরকার আসতে পারে : পরিকল্পনা উপদেষ্টা

#

লাকসামে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার: র‌্যাব-১১ এর অভিযানে ৯ জন গ্রেফতার

#

কর্মকর্তাদের আইন মেনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান নতুন স্বরাষ্ট্র উপদেষ্টার

#

নির্বাচনে নাশকতাকারীদের তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার

#

অন্তর্বর্তীকালীন সরকার দেশবাসীর কল্যাণে পাশে আছে এবং থাকবে : ধর্ম উপদেষ্টা

#

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ

#

কুমিল্লা শিক্ষা বোর্ড উদ্যোগে আন্ত:কলেজ ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন

#

মেলায় যাওয়ার কথা বলে বের হওয়া দুই ভাইয়ের লাশ মিললো লেকে

#

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

#

চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

#

কুমিল্লায় এজেন্সির বাহিরে ডিজেল বিক্রি ও অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান, ২৫০০ লিটার ডিজেল নিলামে বিক্রি

#

কুমিল্লায় হায়েস গাড়িসহ ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

#

কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে শয্যা সংকট

#

জীবনে এগুতে চাইলে দক্ষতা অর্জনের বিকল্প নেই : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

#

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবি প্যারিস এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের

#

এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, চালকসহ আহত ৫ জন

Link copied