কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ নিহত ৪

Bortoman Protidin

২৩ দিন আগে বুধবার, আগস্ট ১২, ২০২৬


#

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে যাওয়া একটি ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে বাবা-ছেলেসহ একই পরিবারের চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জলই গ্রামের চিননের ছেলে বাবুল হাদিমা (৪৮), তার শিশু পুত্র নেইমার ম্রং (১০), একই গ্রামের বাদলের ছেলে রতন নকরেক (২৪) ও করিমের ছেলে গাবরিয়েল নকরেক (৩২)।তারা সবাই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্য।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে এম ফজলুর হক।

তিনি বলেন, একটি ছাগল পরিত্যক্ত টয়লেটের গর্তে পড়ে গেলে সেটিকে উদ্ধার করতে প্রথমে একজন গর্তে নামেন। পরে তাকে উদ্ধার করতে গিয়ে পর্যায়ক্রমে আরও কয়েকজন গর্তে প্রবেশ করেন। একপর্যায়ে সম্ভবত বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গর্তের ভেতরেই চারজনের মৃত্যু হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিত্যক্ত কূপটিতে একটি ছাগলের ছানা পড়ে যায়। তখন নেইমার ম্রং ছাগলটি উদ্ধার করতে কূপে নামে। পরবর্তীতে তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিন জন কূপটিতে প্রবেশ করেন। কিন্তু তাদের কারোই সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

মধুপুর ফায়ার সার্ভিসের সাব-অফিসার লাভলু তরফদার বলেন, কূপটির আনুমানিক ৯-১০ ফিট গভীর। ছাগলের বাচ্চা তুলতে গিয়ে প্রথমে এক শিশু সেই গর্তে নেমে অক্সিজেনের অভাবে মারা যায়। পরে ওই শিশুকে উদ্ধারে পরিবারের সদস্যসহ আরো একে একে তিন জন কূপের মধ্যে নামলে তারাও মারা যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করেন। লাশ পুলিশকে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আইনি প্রক্রিয়া শেষে লাশগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

রাস্তায় বখাটের লাথি খাওয়া স্কুলছাত্রীর ঠাঁই হলো না নিজ স্কুলেও

#

মাটির নিচে মিলল ১০ ‘মাইনসদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

#

তরুনীর পেটে মিলল ৪১০০ পিস ইয়াবা

#

পাবজি-ফ্রি ফায়ার নিয়ে বন্ধুকে হ'ত্যা: দুই কিশোরের কারাদণ্ড

#

মৃত্যুর পর যদি না করে- সেই ভাবনায় জীবিত অবস্থায় চল্লিশার আয়োজন বৃদ্ধের

#

বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

#

শিশুকে যৌন নিপীড়ন, জামায়াত কর্মীকে ৫০ বেত্রাঘাত

#

দুর্ঘটনায় পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রো খাদে

#

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

#

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

Link copied