৪৮ ঘণ্টার ভেতর পুরো দেশে তাণ্ডব চালাবে কালবৈশাখী
১ ঘন্টা আগে বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বৃহস্পতিবার
(৩০ এপ্রিল) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা
সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
এতে
বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরী অব্যাহত রয়েছে। এমন অবস্থায় আজ দুপুর ১টা
থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
কোথাও কোথাও ভারি (২৪ ঘণ্টায় ৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (২৪ ঘণ্টায় ১৮৮ মিলিমিটার)
বর্ষণের আশঙ্কা রয়েছে।
বর্ষণের
কারণে এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার
কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে।
এদিকে,
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার
পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,
চট্টগ্রাম ও কক্সবাজর জেলার ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পশ্চিম
বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই বাতাস হতে পারে। বজ্রপাতের
পাশাপাশি বৃষ্টিও হতে পারে। এমন পরিস্থিতিতে সাত জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক
সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।