৪ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৩ হাজার ৯৭৬ কোটি

Bortoman Protidin

৬ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#

চলতি ২০২৩-২৪ করবর্ষের প্রথম ৪ মাস জুলাই-অক্টোবরে ১ লাখ ৩হাজার ৯৭৬ কোটি টাকা আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আগের বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৩৬ শতাংশ বেশি।

এনবিআর তথ্য অুনসারে, জুলাই-অক্টোবর ৪ মাসে আয়কর আদায় হয়েছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা। গত বছর একই সময়ে আয়কর আদায় হয়েছিল ২৬ হাজার ৭৮৪ কোটি টাকার। এক্ষেত্রে প্রবৃদ্ধি হার ১৬ দশমিক ৭১ শতাংশ।

চলতি অর্থবছরের প্রথম চার মাসে আমদানি-রপ্তানি শুল্ক থেকে রাজস্ব আয় ৩২ হাজার ৬৬১ কোটি। আগের বছরের একই সময়ে শুল্ক আদায় হয়েছিল ২৯ হাজার ৯৩৭ কোটি টাকা। এক্ষেত্রে প্রবৃদ্ধি ৯ দশমিক ১২ শতাংশ।

চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর ৪ মাসে ভ্যাট রাজস্ব আদায় বেড়েছে ১৭ দশমিক ১১ শতাংশ। চলতি বছরে চার মাসে ভ্যাট রাজস্ব আদায়ের পরিমান ছিল ৪০ হাজার ৪৮ কোটি ৬২ লাখ টাকা।

চলতি ২০২৩-২৪ করবর্ষে এনবিআরের রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা রয়েছে চার লাখ ৩০ হাজার কোটি টাকা। জুলাই-অক্টোবর ৪ মাসে কৌশলগত লক্ষ্যমাত্রা রয়েছে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকার কিছু ওপরে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied