৬০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

Bortoman Protidin

১২ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬


#

কিশোরগঞ্জের ভৈরবে ৬০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার(২৬নভেম্বর) সকাল ৬টার দিকে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

 র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব উপজেলার দুর্জয় মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় একটি বাস তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ ৪জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের (বর্তমান ঠিকানা গ্রাম : কাছিশাইল, থানা: চুনারুঘাট, জেলা হবিগঞ্জ) মৃত নূর মিয়ার ছেলে মামুন মিয়া (২২), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মণ্ডলভোগ গ্রামের মো. মিলনের ছেলে বাসের হেলপার মেরাজ (২০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ চর বাড়ালী গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে বাসের চালক হাসানুজ্জামান টগর (৫৫) এবং রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ এলাকার মৃত সাঈদ হোসেনের ছেলে বাসের সুপারভাইজার মোস্তাকিম (২০)। তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনসেট এবং নগদ এক হাজার টাকাও উদ্ধার করা হয়।

র‌্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার চারজনকে মাদক কারবারি চক্রের সদস্য হিসেবে উল্লেখ করে জানিয়েছেন, তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এই ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

#

কাজহীন দিবস আজ

#

ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি

#

মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২

#

সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন

#

চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি

#

অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

Link copied