অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

Bortoman Protidin

১২ দিন আগে শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬


#

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ১৪ টন খেজুর জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জব্দকৃত খেজুরের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ২৩ লাখ টাকা।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে উপজেলার কুতুবপুর এলাকায় অবস্থিত কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ এ খেজুরগুলো জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন, ভোক্তা অধিদপ্তর ঢাকা মেট্রোপলিটন কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বিপুল পরিমাণ এ খেজুরের পুরোটাই মেয়াদোত্তীর্ণ। আমরা অভিযান পরিচালনা করে এটি জব্দ করেছি। এখানকার মালিক আসার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied