আজ সিঙ্গেল দিবস

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬


#

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। এ দিনটি অবিবাহিত ব্যক্তিদের তাদের সিঙ্গেল স্ট্যাটাস উদযাপন করার এবং নিজেদের প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন।

অবিবাহিত বা একা থাকা মানুষের নিজেদের উদযাপনের দিন হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন শপিং উৎসবে পরিণত হয়েছে।

সিঙ্গেলস ডে উদযাপনের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। অবিবাহিত শিক্ষার্থীরা নিজেদের একাকিত্বকে ইতিবাচকভাবে উদযাপন করতে এবং নিজেদের জন্য উপহার কিনতে দিনটি পালন শুরু করেন।

দিনটির তারিখের মধ্যেও রয়েছে বিশেষ তাৎপর্য। ১১ নভেম্বরকে সংখ্যায় লিখলে হয় ১১/১১। অর্থাৎ তারিখটিতে রয়েছে চারটি ‘১’। এ চারটি একক সংখ্যা অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

পরবর্তী সময়ে দিনটি বাণিজ্যিক রূপ পেতে শুরু করে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে’কে বড় পরিসরে অনলাইন শপিং উৎসব হিসেবে চালু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে শুরু হয় ব্যাপক কেনাকাটা ও মূল্যছাড়ের আয়োজন।

বর্তমানে সিঙ্গেলস ডে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং আয়োজনগুলোর একটি। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও বেশি কেনাকাটা হয় এই দিনকে কেন্দ্র করে।

এ দিনটি উদযাপনে কেউ নিজের জন্য পছন্দের উপহার কেনেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটান, আবার কেউ একা থাকার স্বাধীনতা ও আনন্দ উদযাপন করেন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

#

আমরা অবশ্যই মাতৃভূমিকে রক্ষা করব: তথ্য উপদেষ্টা নাহিদ

#

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে ঝড়ের আভাস

#

ঘরে মা-সন্তানসহ ৫ মৃতদেহ, হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ওসি

#

বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণভাবে 'শুভ প্রবারণা পূর্ণিমা' উৎসব পালন

#

দেশটাকে নতুন করে সাজাতে হবে: মির্জা ফখরুল

#

আ.লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশে ছাত্র-জনতার ঢল

#

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

#

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

#

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

#

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

#

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

#

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

#

আজ সিঙ্গেল দিবস

#

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

#

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

#

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

Link copied