‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

Bortoman Protidin

১১ মিনিট আগে বুধবার, নভেম্বর ১১, ২০২৬


#

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার ভাইরাল হওয়া নারীঘটিত অডিও-ভিডিওটি সত্য বলে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জামায়াত যদি সত্যিই শরিয়া আইনে বিশ্বাস করে, তবে সেই আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কথা বলেন তিনি।

রাশেদ খান জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী যাচাই-বাছাইয়ের জন্য আমির হামজার একটি অডিও-ভিডিও তার কাছে পাঠিয়েছিল। তিনি নিজে এর সত্যতা নিরূপণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। এর জবাবে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০ ভিডিও তৈরি করে দাবি করেন যে, ওই কণ্ঠ আমির হামজার নয়, বরং সেটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে বানানো।

তবে ‘দ্য ডিসেন্ট’ নামের একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং মাধ্যম দীর্ঘ অনুসন্ধানের পর নিশ্চিত করেছে যে, আমির হামজার কণ্ঠস্বরটি এআই দিয়ে বানানো নয়।

রাশেদ খান বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয় আমির হামজা সম্পর্কে নারীঘটিত যে অডিও কথোপকথন ভাইরাল হয়েছে, তা সম্পূর্ণ সত্য।

ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার কড়া সমালোচনা করে রাশেদ খান বলেন, ভুল করার পর তা স্বীকার না করে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজা আল্লাহর কসম খেয়ে মিথ্যাচার করেছেন, যার অর্থ তার কাছে কোরআন শরিফের কোনো মূল্য নেই।

তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী ভুল করার পর তা স্বীকার না করে উল্টো যারা ভুল ধরিয়ে দেয়, তাদের মিথ্যাবাদী বানানোর পাঁয়তারা করে।

ভিডিওবার্তায় রাশেদ খান জানান, জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কাছে আমির হামজার এই অপকর্মের তথ্য ছিল।

নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে এ বিষয়ে আলোচনাও হয়েছিল। কিন্তু বিষয়টি তখনো প্রকাশ্যে না আসায় জামায়াত তাকে মনোনয়ন দেয়।

তিনি প্রশ্ন তোলেন, একজন এমপির বিরুদ্ধে অভিযোগ আসায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং তিনি পদত্যাগ করেছেন, কিন্তু জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজা বা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ন্যূনতম তদন্ত বা পদত্যাগের নির্দেশ দেননি। এর মাধ্যমে ডা. শফিকুর রহমান অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে দাবি করেন রাশেদ।

তিনি আরো দাবি করেন, জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার এর আগে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে যে বৈঠক করেছিলেন, সেটিও সত্য এবং জামায়াতের আমির তা জানেন।

রাশেদ খান বলেন, বর্তমান জামায়াত আর আগের জামায়াত এক নয়। গাজী নজরুল ইসলাম ও আমির হামজার মতো লোক এবং মেজর আক্তারের মতো ‘জুলাই গাদ্দাররা’ এখন জামায়াত করছে, যার ফলে ভালো মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি বলেন, আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার।

এই ঘটনাগুলোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে, জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেন তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু

#

যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪, আহত ৮

#

মৃত্যুর পর যদি না করে- সেই ভাবনায় জীবিত অবস্থায় চল্লিশার আয়োজন বৃদ্ধের

#

বিনামূল্যে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন তামিলনাড়ুর বাসিন্দারা: থালাপতি বিজয়

#

ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই

#

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ

#

এইচএসসি ও সমমান পরীক্ষার নির্বাচনী পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে

#

প্রতিকূল পরিস্থিতিতে আনসাররা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

চবিতে জাতীয় ছাত্রশক্তির আনুষ্ঠানিক যাত্রা শুরু

#

৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

সর্বশেষ

#

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

#

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

#

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

#

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

#

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

#

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

#

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

#

আজ সিঙ্গেল দিবস

#

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

#

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

Link copied