কাঁকড়া মোটাতাজাকরণ ফিস ফারমার্স স্কুল গঠন

Bortoman Protidin

৬ দিন আগে শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬


#

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউপির হরিনগর বাজার সংলগ্ন বৃহস্পতিবার সকালে(২৯ ফেব্রুয়ারী) হরিনগর কাঁকড়া মোটাতাজাকরণ মৎস্যজীবি সিবিও সমিতি গঠন উপলক্ষে এক সভার আয়োজন ও ফিস ফারমার্স স্কুল গঠন করা হয়।

জাতিসংঘ এর খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে কাঁকড়া মোটাতাজাকরণ মৎস্যজীবি সিবিও সমিতি গঠন অনুষ্ঠানে সিবিও সমিতির উদ্দেশ্য, কাঁকড়া চাষে প্রযুক্তি সম্প্রসারণ, চাষিদের জ্ঞান বিনিময়, ঘের ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন করে কাঁকড়া চাষ ও একটি কমিটি গঠন সহ পরিকল্পনা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার আঞ্চলিক সমন্বয়কারী ড. মোঃ রফিকুল ইসলাম খাঁন।

শ্যামনগর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী এম মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ফিল্ড ফ্যাসিলিটিটের মেহেদী হাসান, কাঁকড়া চাষি ধীতষ সরদার, কাঁকড়া চাষি কমলা রানী, রিনা রানী প্রমুখ।

অনুষ্ঠানে স্কুল পরিচালনায় সুজাতা মন্ডলকে সদস্য সচিব, সন্ধ্যা বালা মন্ডল, ধীতষ সরদার, রিনা রানী মন্ডল  ও কমলা রানী মন্ডলকে সদস্য করে  পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। জানা যায় স্কুলের সদস্য সংখ্যা নারী  চাষি ৩৫ জন ও পুরুষ চাষি ১৫ জন সহ ৫০ জন। সমবায় সমিতি তৈরী করে স্কুলের তহবিল গঠন করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied