কুমিল্লায় র‌্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bortoman Protidin

৫ দিন আগে বুধবার, অক্টোবর ১৪, ২০২৬


#

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লামপুর এলাকায় ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২। 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১১ জানুয়ারী) রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন লামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার দক্ষিণ রামপুর গ্রামের মোঃ হোসেন আলী এর ছেলে মোঃ হাফিজ উল্লাহ (৩৮)। 

র‌্যাব জানান, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

#

সামনে কঠিন সময়, হেসেখেলে কাটালে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

#

দুর্নীতিগ্রস্ত সিস্টেমগুলোর জন্য মানুষের দেয়ালে পিঠ লেগে গিয়েছিল: সারজিস আলম

#

বোয়ালমারীতে স্বাধীনতা দিবসের দিন কিস্তি আদায়ের অভিযোগ

#

কুমিল্লায় চুরি করতে গিয়ে গ্রিলে আটকা চোর

#

মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু

#

ঢাকা-চট্টগ্রাম-সিলেটে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

#

রুপি-টাকার বিনিময় মূল্যে ধস কলকাতায়, বিপাকে পর্যটকেরা

#

ক্লাস ফাঁকি দিয়ে ‘কালো জাদুর’ বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন

#

দাম কমলো এলপি গ্যাসের

সর্বশেষ

Link copied