কুড়িগ্রামে গরুর মাংসর কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রাম মাংস

Bortoman Protidin

২০ দিন আগে বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬


#

কুড়িগ্রামে গরুর মাংসর কেজি ৫৯৫ টাকা, কেনা যাচ্ছে ১০০ গ্রাম মাংস

শুধুমাত্র কমদামে গরুর মাংস কেনার জন্য দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন তারা। ঈদ উপলক্ষে কুড়িগ্রামে লোকসান ছাড়াই প্রতি কেজি গরুর মাংস বিক্রী হচ্ছে ৫৯৫ টাকায়। ক্রেতারা কিনতে পারছেন সর্বোচ্চ ১ কেজি থেকে সর্বনিম্ন ১০০ গ্রাম পর্যন্ত  মাংস।

জেলার উলিপুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাঁচপীর বাজারে  স্বল্প মূল্যে গরুর মাংস বিক্রি করছে স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন।  বাজার দর থেকে কেজিতে  ১২৫ টাকা কমে বিক্রী করা হচ্ছে এসব মাংস।  এমনকি ৩০ টাকাতেও কেনা যাচ্ছে গরুর মাংস। কমদামে মাংস কিনতে ভীড় করছেন ক্রেতারা। প্রথম দিনে মাত্র দুই ঘন্টায় বিক্রী হয়েছে ৩০০ কেজির বেশি মাংস। আসন্ন ঈদের আগে কমদামে মাংস নিতে পেরে খুশি ক্রেতারা।

মাংস কিনতে আসা আমজাদ মিয়া জানান, বাজারের চেয়ে প্রায় ১২৫ টাকা কম দামে গরুর মাংস কিনতে পাচ্ছি। ভালো গরু জবাই করেছে। ঈদ পর্যন্ত বিক্রি করা হবে। আজ নিয়েছি, আরো নিবো।

যতিনের হাট এলাকা থেকে আসা সবুর আলী জানান, এখানে ৫৯৫ টাকা দওে গরুর মাংস বিক্রি করা হবে এটা শুনে মাংস কিনতে এসেছি। আসলে সব সময় কমদামে মাংস বিক্রি করা হলে আমাদের জন্য ভালো হতো।

সংগঠনের স্বেচ্ছা সেবকরা জানান, ভালোলাগা থেকে সাধারণ মানুষের পাশে দাড়াতে তারা স্বেচ্ছা শ্রমে কাজ করছেন। হাটে গরু কেনা থেকে মাংস বিক্রি পর্যন্ত তারা বিনা পারিশ্রমে কাজ করছেন।

স্বেচ্ছাসেবি সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাজ্জাত হোসেন জানান, রমজান মাস এলেই গরুর মাংসের চাহিদা বেড়ে যায়। সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী মাংসের দাম বাড়িয়ে দেয়। এতে করে সাধারণ মানুষজন গরুর মাংস কিনে খেতে পারে না। তাই ঈদের আগে গরুর মাংসের দাম নিয়ন্ত্রণে রাখতে এ আয়োজন তাদের। ঈদের আগ পর্যন্ত বাজারের পাশাপাশি গ্রামেও ৫৯৫ টাকা দরে গরুর মাংস বিক্রি করা হবে।

স্বপ্ন ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সার্বিক সহযোগিতায় স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা নিজেদের দোকানে ও গ্রামে গ্রামে গিয়ে মাত্র ৫৯৫ টাকা কেজি দরে  ঈদের দিন পর্যন্ত  বিক্রি করবেন গরুর মাংস।

 

 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত

#

বাসি তরকারি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনুর বেগম, হাসপাতালে স্বামী-মেয়ে-জামাই

#

যৌতুক মামলায় এবার উল্টো চিত্র, স্বামীর মামলায় কারাগারে স্ত্রী

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

#

অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

#

হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

#

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

#

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর

Link copied