দুর্ঘটনায় নি-হ-ত বাবা-মা, বেঁচে গেলো সন্তান

Bortoman Protidin

২০ দিন আগে বুধবার, নভেম্বর ৪, ২০২৬


#

নওগাঁয় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ সদর উপজেলার নওগাঁ-সান্তাহার সড়কের শাহাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের পাঁচ বছর বয়সী এক শিশুসন্তানসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।

দুর্ঘটনায় নিহতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের এনামুল হক (৪০) এবং তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩২)।

নিহত এনামুল পেশায় আনসার সদস্য। 

দুর্ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, সন্তানসহ স্বামী-স্ত্রী মোটরসাইকেলে নওগাঁ থেকে বগুড়ার সান্তাহারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেলটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কের ওপর ছিটকে পড়েন।

ঠিক এ সময় পেছন দিক থেকে আসা একটি পিকআপ তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী মারা যান। পরে তাদের আহত পাঁচ বছরের সন্তান জুনাইদ ইসলাম ও অপর মোটরসাইকেলের এক আরোহীকে উদ্ধার করে তাদের চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হবে বলে জানিয়েছেন ওসি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

#

কুমিল্লা শাসনগাছায় কলেজ ছাত্র নিহতের ঘটনায় আরো ৪ আসামীকে গ্রেফতার

#

অস্থিতিশীল পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে কুমিল্লা জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

#

ইমামনগরে এনতেশাহ আলীর ৭৭তম বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

#

নিজের অটোরিকশায় পোস্টার লাগিয়ে চালক খুঁজছেন পাত্রী

#

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

#

গরুর মাংসের দাম কমছে পাঁচ কারণে

#

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে ডিশের তার পড়ে চলাচল বন্ধ

#

ইজতেমার বাসে মুসল্লি সেজে মাদক পাচারের সময় পুলিশের জালে আটক

#

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৮.৬৪ শতাংশ

সর্বশেষ

#

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

#

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

#

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

#

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

#

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

#

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

#

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

#

৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল

Link copied