০৬ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Bortoman Protidin

১১ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬


#

র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ০৬ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ী  গ্রেফতার।

রবিবার বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাসমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীরা হলো মোঃ সোহেল রানা (৩৪) ও মোঃ দুলাল মিয়া (৩৮) ।আসামীদের কাছ থেকে ০৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক ভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল রানা (৩৪) বি.বাড়িয়া জেলার কসবা থানার বিদ্যানগর গ্রামের রেহান উদ্দীন এর ছেলে এবং মোঃ দুলাল মিয়া (৩৮) বি.বাড়িয়া জেলার কসবা থানার হরিপুর গ্রামের মোঃ হানিফ এর ছেলে।

জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
Link copied