কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার

Bortoman Protidin

১ ঘন্টা আগে সোমবার, এপ্রিল ৬, ২০২৬


#

সাভারে ধর্ম অবমাননার অভিযোগে মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আরমান আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রোববার রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা কোর্টাপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের বনগাঁও ইউনিয়নের কোটাপাড়া এলাকার মনসুর আহম্মদ সরকারের স্ত্রী আমিনা মনসুর (৫০) ও তার মেয়ে জান্নাত আক্তার (১৮)।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি সাভারের বনগাঁও ইউনিয়নের কোন্ডা এলাকায় গ্রেপ্তারকৃত আমিনা মনসুর ও জান্নাত আক্তার বই সদৃশ একটি বস্তু প্রতিবেশী আবির হাসানের বাড়িতে ফেলেন। পরে রাতে বাড়ির মেঝেতে একটি কোরআন শরীফ পড়ে থাকতে দেখেন আবির। এরপরে সাভার মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি আবির হাসান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে কোরআন শরীফ অবমাননার অভিযোগ উল্লেখ করা হয়।

এ ঘটনায় সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন ঢাকা পোস্টকে বলেন, ধর্ম অবমাননার অভিযোগে মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোরআন শরীফ ফেলে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করেছে সাভার মডেল থানা পুলিশ।

তবে, জিডির প্রায় এক মাস পরে মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, তারা এতো দিন আত্মগোপনে ছিলেন না। রাতে তাদের আটক করা হয়েছে বলে জানান তিনি।  

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় : মির্জা ফখরুল

#

জেনে নিন কত তারিখ পর্যন্ত খোলা থাকবে স্কুল

#

ওসমান হাদির উপর হামলা ,মোটরসাইকেল মালিক হান্নান আটক

#

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

#

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, মোটরসাইকেল নিয়ে পালাল দুর্বৃত্তরা

#

পুরো বাংলাদেশই আমার পরিবার হয়ে উঠেছে: তারেক রহমান

#

বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

#

কুমিল্লায় ৪০ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

#

গরু চুরির সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যা

Link copied