গৃহবন্দি করা হলো থ্রি ইডিয়টস ছবির ‘বাস্তব চরিত্র’ সোনম ওয়াংচুকে

Bortoman Protidin

৫ দিন আগে শনিবার, নভেম্বর ২১, ২০২৬


#

ভারতের জনপ্রিয় সিনেমা থ্রি ইডিয়টস ছবির রাঞ্চোর বাস্তব চরিত্র সোনম ওয়াংচুকে ৬০ দিনের জন্য গৃহবন্দি করেছে ভারত। এই সময়ের মধ্যে তিনি কোনো ধরনের র‌্যালি অথবা মিছিলে যোগ দিতে পারবেন না। আজ রোববার (১৫ নভেম্বর) লেহ-এর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাকে গৃহবন্দির নির্দেশ দিয়েছেন।

আগামী ৪ ডিসেম্বর লাদাখে কাউন্সিল নির্বাচন হবে। তবে সোনম ওয়াংচুকসহ লাদাখের বিভিন্ন সংগঠন এর বিরোধীতা করছে। গতকাল এ নিয়ে একটি আন্দোলনে গিয়েছিলেন ওয়াংচুক। সেখান থেকে তাকে সরিয়ে দেওয়ার একদিন পর গৃহবন্দির নির্দেশ দেওয়া হলো।

তাকে গৃহবন্দি করার জন্য প্রশাসন পুলিশের প্রতিবেদন এবং লেহ পুলিশ প্রধানের একটি চিঠির কথা উল্লেখ করেছে। যে চিঠিতে লেহ পুলিশ প্রধান ওয়াংচুকের চলাচলের ওপর বিধিনিষেধ আরোপের অনুরোধ করেছেন।

তাকে গৃহবন্দি করার নির্দেশনাটি আজ থেকেই কার্যকর হবে এবং পরবর্তী ৬০দিন অব্যাহত থাকবে। ওয়াংচুক এবং অন্যান্য অধিকারকর্মীরা বলেছেন, ৪ ডিসেম্বর কাউন্সিল নির্বাচনের সময় প্রচুর শীত থাকবে এবং মানুষ অন্যত্র যাওয়ায় ভোটে এর প্রভাব পড়বে।

ওয়াংচুক নিজে তার গৃহবন্দি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, তার বাড়ি কয়েক ডজন পুলিশ সদস্য ঘিরে ফেলেছেন।

সোনম ওয়াংচুক বর্তমান হিন্দুত্ববাদী বিজেপি সরকারের ঘোর বিরোধী। দিল্লিতে কয়েক মাস আগে সাবেক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া লাদাখের পরিবেশ রক্ষায়ও তিনি বেশ সোচ্চার।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সরকারি সেবার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

#

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরও ৪ উপদেষ্টা

#

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

#

নিজ বাড়ির কামরাঙা গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

#

ভুট্টাক্ষেত থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার, ধর্ষণের পর হত্যার অভিযোগ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসিত করা হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

#

২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু

#

বাসি তরকারি খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহিনুর বেগম, হাসপাতালে স্বামী-মেয়ে-জামাই

#

এইচএসসির ফরম পূরণ শুরু, নির্ধারণ করা হলো ফি

সর্বশেষ

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

#

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

#

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

#

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

#

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

#

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

#

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

#

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

#

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

#

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

Link copied