ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, বাসের সংঘর্ষে চালক নিহত

Bortoman Protidin

৪ দিন আগে মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬


#

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাতান এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে নাসির উদ্দিন নামের এক পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের হেলপার গুরুতর আহত হয়েছেন। 

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়া থেকে কারখানার মালামাল বোঝাই করে একটি পিকআপ টাঙ্গাইলের গোড়াই এলাকার দিকে যাচ্ছিল। পথে কালিয়াকৈর উপজেলার গোয়ালবাতান এলাকায় পৌঁছালে সামনে থাকা একটি ট্রাক হঠাৎ গতি কমিয়ে দেয়। এ সময় পেছন থেকে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঠিক একই সময়ে সিরাজগঞ্জ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে আবার পিকআপটির পেছনে সজোরে ধাক্কা মারে।

এই ত্রিমুখী সংঘর্ষে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নাসির উদ্দিনের মৃত্যু হয়। গুরুতর আহত হন পিকআপের হেলপার। স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত হেলপারকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। তবে বাসের কোনো যাত্রী হতাহত হননি।

দুর্ঘটনার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সালনা কোনাবাড়ী হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এসএসসি পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ

#

আমি দোষ করেছি আমার একটা ছাওয়াল আছে আমাকে ক্ষমা করে দেন স্যার : আদালতে রামিসা হত্যার প্রধান আসামি সোহেল রানা

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

চুয়াডাঙ্গায় বৃষ্টির পর শীত, আসছে শৈত্যপ্রবাহ

#

এ আন্দোলন সব আন্দোলনকে ছাপিয়ে গেছে : আলী ইমাম মজুমদার

#

আমাকে রংপুরের উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

#

বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ

#

তাপদাহের কারণে আগামীকাল ৫ জেলায় স্কুল-কলেজ বন্ধ, খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

#

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

#

বিসিপিএসকে রাষ্ট্রপতির নির্দেশনা

সর্বশেষ

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

#

স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক

#

অনলাইন ব্যবসার আড়ালে এআই দিয়ে অশ্লীল ছবি বানিয়ে ব্ল্যাকমেইল

#

তিন টাকার বাইসাইকেল, ৮০ বছর ধরে তিন প্রজন্মের সঙ্গী

#

হাসপাতালে রোগীর স্বজনদের ওপর গাছ ভেঙে পড়ে নারী নিহত

#

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

#

সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া, প্রধান শিক্ষককে বাধ্যতামূলক অবসর

#

স্বামী-প্রেমিক দুজনকেই নিয়ে এক ছাদের নিচে সংসার, মেনে নিয়েছে সন্তানরাও

#

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

#

ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো: ভাইরাল মিজান

Link copied