চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত প্রতারক গ্রেপ্তার

Bortoman Protidin

১৬ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


#

চট্টগ্রামের লোহাগাড়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত পালাতক আসামী বহুরুপী প্রতারক পল্লী চিকিৎসক সুজন কান্তি নাথকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।


৫ মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টার সময় উপজেলা সদর বটতলি মোটরস্টেশনে একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত সুজন কান্তি নাথ লোহাগাড়ার বড়হাতিয়া মগদিঘির পাড় শীতার বাপের বাড়ী এলাকার মৃত হেমন্ত কান্তি নাথের ছেলে।


লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।


থানা সুত্রে জানা যায়, সুজন কান্তি নাথ সিআর মামলায় ১ বছরের কারাদণ্ড ও এক লক্ষ আটাশ হাজার তিনশত ছিয়াত্তর টাকা অর্থদণ্ড দেন সাতকানিয়া যুগ্ম-দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সিআর মামলা নং- ৩০৬/১৮ (লোহা:)।


জানা যায়, প্রতারক সুজন কান্তি নাথ কখনো চিকিৎসক, পরিসংখ্যানবিদ, শিক্ষক আবার কখনো সরকারি অফিসের উচ্চ পদস্থ কর্মকর্তা। এসব অপকর্ম আড়াল করতে ঢাকার দৈনিক ভোরের চেতনা পত্রিকার দক্ষিণ চট্টগ্রামের ফটো সাংবাদিকের কার্ড নিয়ে বনে যান সাংবাদিক। এর পরই শুরু হয় আরেক প্রতারণার নতুন কৌশল। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা না বললেও ভুক্তভোগী একজন আদালতের আশ্রয় নেন। ওই মামলায় তার সাজা হয়। এছাড়া তার বিরুদ্ধে শতশত অভিযোগ ভুক্তভোগীদের। 


লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: রাশেদুল ইসলাম বলেন, সিআর মামলায় সাজা ও অর্থদণ্ড প্রাপ্ত পালাতক আসামী সুজন নাথকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৯০ বোতল ফেন্সিডিল ও ৩১ বোতল স্কাফ’সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

আইনজীবীদের ভালোবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন বিদায়ী জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন

#

আগের দুই বিয়ে গোপন করায় স্ত্রীকে হত্যা করলেন তৃতীয় স্বামী

#

রাষ্ট্রপতির সঙ্গে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদলের সাক্ষাৎ

#

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ পরিদর্শককে বরখাস্ত

#

চবি এলামনাই অ্যাসো’র নতুন কমিটি দায়িত্বে কুমিল্লার এড. জসিম উদ্দিন সরকারকে সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রেজাউল করিম

#

চাল বিক্রিতে খাদ্য মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

#

বিদেশি পিস্তল,ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিন জন আটক

#

কচুয়ায় গ্রাম পুলিশদের সাপ্তাহিক প্যারেড ও শীতবস্ত্র বিতরণ

#

বিশ্বরেকর্ডের পথে নববর্ষের যে আলপনা

Link copied