জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে কুমিল্লায় বিনামূল্যে চিকিৎসা সেবা

Bortoman Protidin

২১ দিন আগে মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬


#

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান মালা-২০২৫ উদযাপনের অংশ হিসেবে সেনাসদরের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লা এরিয়ার ব্যবস্থাপনায় প্রায় দেড় হাজার অসহায় গরীব ও অসুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়।


সোমবার (২৮ জুলাই) কুমিল্লা  নগরীর শাকতলা এলাকার দ্যা ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সেনানিবাস হতে আগত মেডিসিন, সার্জারী, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ, মেডিকেল অফিসার ও প্যারামেডিক্স এর সমন্বয়ে বিশেষায়িত মেডিকেল দলের মাধ্যমে এই চিকিৎসা সেবা কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।


পুরুষ, স্ত্রী ও শিশুসহ আনুমানিক প্রায় দেড় হাজার  স্থানীয় জনসাধারণকে বিনামূলো চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়েছে।

এছাড়াও একটি ফিল্ড অপারেশন থিয়েটার স্থাপন করা হয়, যেখানে প্রয়োজনীয় সংখ্যক মাইনর অপারেশন করা হয়।


বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে এই মহতী কার্যক্রমের পরিকল্পনা করায় স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর প্রতি গভীর সন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে তারা দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।


ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দেশের সর্ববৃহৎ জুমার নামাজ আদায় হলো বিশ্ব ইজতেমায়

#

আইপিএলের নিলামে সাড়ে ৩ কোটি রুপিতে দল পেলেন মোস্তাফিজ

#

আজ রাতেই দেশে আসবে ৬৫০ টন পেঁয়াজ

#

বৃহস্পতিবার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের প্রজ্ঞাপন জারি

#

ভোটের দিনও চলবে গণপরিবহন তবে বন্ধ থাকবে মোটরসাইকেল

#

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’বিষয়ে বৈঠক

#

দেশে আর কখনোই জঙ্গিবাদ ও মৌলবাদের উত্থান হবে না: র‌্যাব মহাপরিচালক

#

কোতয়ালী ও নগরকান্দা এলাকা থেকে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০

#

ভোটকেন্দ্রে সাংবাদিকদের নিরাপত্তা দেয়ার নির্দেশনা ইসির

#

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান একমাত্র প্রত্যাবাসনেই: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

#

মহাসড়ক নিয়ে দ্রুত সুখবর পাবে বরিশালবাসী

#

কৃষকের মুখে হাসি না ফুটলে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

#

প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: উপদেষ্টা মাহদী আমিন

#

অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল

#

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে আগামীকাল

#

উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ার উদ্যোগ নিয়েছি

#

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে : আইনমন্ত্রী

#

কৃষকের ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে: প্রধানমন্ত্রী

#

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার -কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ

#

কুমিল্লা নগরীকে আধুনিক,পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

Link copied