টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি আহসান উল্লাহ

Bartoman Protidin

৮ দিন আগে সোমবার, আগস্ট ২৪, ২০২৬


#

টাঙ্গাইল প্রতিনিধি :

 

টাঙ্গাইল জেলায় প্রথমস্থান অধিকারী ভূঞাপুর থানা এবং শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি পেলেন আহসান উল্লাহ্। অভিনব কায়দায় একাধিক হত্যা মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামিদের দ্রুত সময়ে গ্রেফতার, মাদক-সন্ত্রাস নিয়ন্ত্রণ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডরোধে বিশেষ অবদান রাখায় টাঙ্গাইল জেলায় ভূঞাপুর থানাকে প্রথম স্থান এবং অফিসার ইনচার্জ আহসান উল্লাহকে শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ওসি মো. আহসান উল্লাহ্ এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সকালে টাঙ্গাইল জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক কল্যাণ সভায় তাকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) সরকার মোহাম্মদ কায়সার বিপিএম। এসময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশের অন্যান্য ইউনিটের অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানায়, গত মার্চ মাসের অপরাধ নিয়ন্ত্রণ, লাশ উদ্ধার,  একাধিক হত্যার মামলার রহস্য উদঘাটন , সার্বিক আইন-শৃঙ্খলা নিযন্ত্রণ করতে সক্ষম হয় ভূঞাপুর থানা। এরই প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে মো. আহসান উল্লাহ্ শেষ্ঠ ওসি এবং ভূঞাপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানার সম্মাননা প্রদান করা হয় 

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আহসান উল্লাহ্ বলেন, অপরাধ নিয়ন্ত্রণ, একাধিক মামলার তদন্ত, সার্বিক আইন-শৃঙ্খলা পর্যালোচনা সহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় আমাকে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। ভূঞাপুরবাসী সহ থানার সকল পুলিশ সদস্যদের সহযোগিতায় আমাদের এ অর্জন বলেও তিনি  জানান। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

৫ বছরের মেয়েকে হত্যার পর প্রেমিকের সাথে পালালেন মা

#

কচুয়ায় ধান খেতে ইদুঁরের উপদ্রব

#

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ

#

কুমিল্লায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

#

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

#

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

#

মাতৃভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা

#

কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

#

শেরপুরের ঝিনাইগাতীতে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

#

অর্ধশত পরিবার ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করছে

সর্বশেষ

#

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা

#

ফুটপাতে যদি একটা দোকানও থাকে, তাহলে মিজানেরটাও থাকতে হইবো: ভাইরাল মিজান

#

চাকরির প্রলোভনে ডেকে এনে বন্ধুকে হত্যা

#

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

#

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

#

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

#

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

#

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

#

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

#

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

Link copied