মারা গেছেন অভিনেতা সোহেল খান
২৮ মিনিট আগে মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
অভিনেতা সোহেল খান মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
‘নসীব’ সিনেমার নির্মাতা ও প্রযোজক এমডি ইকবাল দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এমডি ইকবাল জানান, গত ১৮ নভেম্বর তার ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় আসেন সোহেল খান। তিনি সবার সঙ্গে শহরের টি মম-ইন হোটেলে অবস্থান করছিলেন।
ইকবাল বলেন, আজ সকাল সাড়ে ৮টার দিকে নাশতা করেন সোহেল খান। এরপর সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা করেন। এর কিছুক্ষণ পর হোটেলের কক্ষে হৃদ্রোগে আক্রান্ত তার মৃত্যু হয় বলে জানান নির্মাতা।
পরে তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এখনো তার মরদেহ হাসপাতালেই রয়েছে বলে জানান এমডি ইকবাল।