ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষের আহত ২০

Bortoman Protidin

১ দিন আগে মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬


#

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী লাবিবা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৪৫১৫) এবং বিপরীত দিক থেকে আসা মবিলভর্তি পিকআপভ্যানের (ঢাকা মেট্রো ন-১৬-৪৪৪৫) মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুই গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন শিহাব (১৮), রবিউল আলম (৪৬), মোহাম্মদ লিটন (৫০) ও তাঁর স্ত্রী জোসনা (৪০), রেজাউল (২৫), আরিফ (২৫), সাজ্জাদুল (২৩), মোহাম্মদ আনোয়ার হোসেন (৩০) ও আছমত (২৮) প্রমুখ। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত আছমত ও আরিফকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে উভয় দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে রাজৈর থানা পুলিশ ও মস্তফাপুর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।

মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

দ্রুত ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার

#

কুমিল্লার বুড়িচং সীমান্তে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

#

ফেনী জেলার ছাগলনাইয়াতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

#

দেশবিরোধী ষড়যন্ত্র চক্রান্তের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে - এটিএম মাসুম

#

প্রবাসী ভোটারদের জন্য ৭ লাখ ২৮ হাজার পোস্টাল ব্যালট পাঠালেন ইসি

#

বস্তায় মোড়ানো লাশটির পরিচয় পাওয়া গেছে

#

পৃথিবীর আলো দেখার আগেই নিভে গেল প্রাণ, সড়কে অন্তঃসত্ত্বাসহ নিহত ২

#

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রিমাল’

#

দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায়, গ্রেপ্তার ৩

#

ফের ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা খলিলের, নতুন মূল্য উজ্জ্বল- নয়নের

Link copied