বালিশ চাপায় গৃহবধূকে হ-ত্যার অভিযোগ, পলাতক স্বামী-শ্বশুর-শাশুড়ি

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

লক্ষ্মীপুরের রামগতিতে যৌতুকের দাবিতে সোনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে সোনিয়ার মা ফাতেহা বেগম এ অভিযোগ করেন।এদিকে ঘটনার পর থেকেই সোনিয়ার স্বামী মো. সাগর প্রকাশ হেজু, শ্বশুর মো. নুরনবী ও শাশুড়ি রিনা বেগম পলাতক রয়েছেন।  

নিহত সোনিয়া রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আলগী গ্রামের মো. জামালের মেয়ে।  তাইফা আক্তার নামে এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে তার।  

সোনিয়ার মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, হত্যার পর রোববার সকাল ১১টার দিকে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় তার স্বামীসহ অন্যান্যরা। খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করি। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ময়নাতদন্ত শেষে বিকেলে মেয়ের দাফন করা হয়েছে।  

সোনিয়ার পরিবার জানায়, প্রায় দুই বছর আগে চর আলগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগরের সঙ্গে পারিবারিকভাবে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর জানা যায় সাগর নির্দিষ্টভাবে কোনো কাজকর্ম করে না। এলাকায় বখাটেদের মতো চলাফেরা করে। বিভিন্ন সময় সোনিয়াকে চাপ দিয়ে দুই লাখ ৭০ হাজার টাকা যৌতুক নিয়েছে। সম্প্রতি আরও দুই লাখ টাকা যৌতুকের জন্য চাপ সৃষ্টি করে। যৌতুকের টাকার জন্যই রোববার (৭ এপ্রিল) সকালে সোনিয়াকে তার স্বামী সাগরসহ শ্বশুর ও শাশুড়ি বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।  

রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওদুদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্তের প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর আসল কারণ বলা যাচ্ছে না। থানায় আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।


global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

অযৌক্তিক কারণে নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিরোধ করা হবে : সমন্বয়ক সারজিস আলম

#

কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : উপদেষ্টা নাহিদ ইসলাম

#

রাজধানী ঢাকাতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড, ২১ জেলায় শৈত্যপ্রবাহ

#

রাষ্ট্র সংস্কারে জামায়াতের ১০ প্রস্তাব

#

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

#

র‌্যাব পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, গ্রেফতার ২

#

শহীদ জেহাদের আত্মত্যাগের প্রেরণায় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে : তারেক রহমান

#

আনসার ‘প্রযুক্তিনির্ভর মানবিক সামাজিক বাহিনী’ হয়ে উঠবে: প্রধানমন্ত্রী

#

আজারবাইজান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আগ্রহী

#

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

সর্বশেষ

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

#

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

#

ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী

#

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

#

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

#

ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied