ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন দাখিল

Bortoman Protidin

১৮ ঘন্টা আগে সোমবার, মার্চ ৩০, ২০২৬


#

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ঢাকা-১৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে দলটির প্রতিনিধি দল।

আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন আসনটিতে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম। সকাল থেকেই সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়।  নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শেষ হয়।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তারেক রহমানের মনোনয়নপত্রটি জমা দিতে পেরেছি। দীর্ঘ ১৭ বছর আমাদের যে নেতাকে তারা প্রবাস জীবনে বাধ্য করেছিল, আজ আল্লাহর রহমতে জনগণের দোয়ায় তিনি দেশে ফিরে এসেছেন। তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে এই নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করেছি।

আব্দুস সালাম বলেন, তারেক রহমান দেশে ফিরে আসার দিন নগরবাসী যেভাবে ঐক্যবদ্ধভাবে তাকে বরণ করে নিয়েছেন, সে জন্য আমরা নগরবাসীকে ধন্যবাদ জানাই। ঠিক একইভাবে আগামী ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচনেও ঢাকা-১৭ আসন এলাকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতার পক্ষে ভোট দেবে বলে আমরা আশা করি। তিনি আরও বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ধরে একটি ভোটের জন্য অপেক্ষা করছে। নতুন প্রজন্ম গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। নতুন প্রজন্মের সব ভোট ধানের শীষের পক্ষে হোক, এটাই আমরা আশা করি।

তিনি বলেন, এখনও যে ষড়যন্ত্র চলছে, তা ভেদ করে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলই এই দেশের সব জনগণের পক্ষে কথা বলবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি  চেয়ারপার্সনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর আলম এবং ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েলসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের একাধিক নেতা-কর্মী।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ঢাকা-১৭ আসনকে ঘিরে দলটির প্রস্তুতি বেশ কিছুদিন ধরেই চলছিল।  দেশে ফেরার পর গত শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হন। এরপর থেকেই বিএনপির সিনিয়র নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার অনুরোধ জানিয়ে আসছিলেন। গুলশান-বনানী ও বারিধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন।  এই আসনে বিএনপির জোটসঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থের নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল।

তবে তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় এই আসনটি ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।  তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এর আগে বগুড়া-৬ আসন থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনটি আসন বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ থেকে নির্বাচনে অংশ নেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই : প্রধান উপদেষ্টা

#

শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

#

জাতীয় নীতি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

#

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু আগামী ৯ জানুয়ারি

#

ইসির আয়োজন দেখে সন্তুষ্ট রাষ্ট্রপতি, নির্বাচনে সহযোগিতার আশ্বাস

#

নুরের সব ধরনের চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আশ্বাস প্রধান উপদেষ্টার

#

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

#

বন্যা পরবর্তী পুনর্বাসনে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন কৃষি উপদেষ্টা

#

বন্যায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু : ত্রাণ উপদেষ্টা

#

আমার জীবনের বাকি সময়টা কুমিল্লা-৬ আসনের নেতাকর্মীদের সঙ্গেই থাকতে চাই - হাজী ইয়াছিন

সর্বশেষ

#

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন সেনাবাহিনী প্রধান

#

নির্ধারিত সময়ের আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

#

কুমিল্লা সিটি কর্পোরেশনে ই-জিপি দরপত্রের লটারি উদ্বোধন

#

সংসদে অজুর পানি না পেয়ে ব্যারিস্টার আরমানের ক্ষোভ প্রকাশ

#

পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

#

ঈদযাত্রা আগের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে : সেতুমন্ত্রী

#

স্বাস্থ্যখাতে কোনো দুর্নীতি মেনে নেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

#

হামের টিকার জন্য নতুন করে ৬০৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

#

আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী, ঘুরলেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়

#

ফেরিতে ওঠার আগে নামতে হবে সব যাত্রীকে, কড়া নির্দেশ নৌমন্ত্রীর

Link copied