পটুয়াখালীতে বিয়ের একদিন পর যুবকের গলাকাটা লাশ উদ্ধার

Bortoman Protidin

১৭ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

শফিকুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুরে বিয়ের একদিন পরই মোঃ ওমর আলী (২৪) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৯টায় লতাচাপলী ইউনিয়নের তাহেরপুর গ্রামে নিজ বাড়ির পাশের একটি মরিচ ক্ষেত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃত ওমর ওই এলাকার শাহজাহান ফরাজীর ছেলে।

মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ওমর আলীর সঙ্গে একই ইউনিয়নের তাজেপাড়া গ্রামের শাহ আলমের মেয়ে রুকাইয়ার (১৮) বিয়ে হয়। গতকাল কনের বাড়িতে বৌভাত শেষে রুকাইয়াকে তার বাড়ির লোকজনসহ ওমর আলীর বাড়িতে নিয়ে আসা হয়। ভোররাতে ওমর নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়। এর পর মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয়রা মরিচ ক্ষেতে তার গলাকাটা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নববধূ রুকাইয়া (১৮) বলেন, ফজরের আজানের পর দুজনে পুকুরে ওযু করতে যাই। সে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গেলে আমি ঘরে ফিরেছি। পরে ৭টার দিকে শুনতে পাই মৃত্যুর খবর।

মৃত ওমর আলীর বাবা শাহজাহান ফরাজী বলেন, ফজরের সময় ছেলে ও বউকে পুকুরপাড়ে দেখে আমি মসজিদে গিয়েছি। পরে জামাত শেষে ফিরে এসে দেখি মরিচ ক্ষেতে রক্তাক্ত পড়ে আছে ছেলে।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied