পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

Bortoman Protidin

২৭ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:  

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা মিয়ার মেয়ে ও সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।

পরিবার ও স্থানীয়রা জানান, স্বর্ণা এ বছর টেপিবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিলো। গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) তার প্রথম পরীক্ষা বাংলা ছিল। পরীক্ষা দিয়ে আসার পর থেকে সবার কাছে সে বলেছে তার পরীক্ষা ভালো হয়নি। তাই সে পাস করতে পারবে না। এ নিয়ে দুইদিন ধরে চিন্তিত ছিল। পরে শনিবার রাতে তার নিজের শোয়ার কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে  ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে স্বর্ণাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ভূঞাপুর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্  জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সড়কে ফিরেছেন ট্রাফিক পুলিশ, আছেন শিক্ষার্থীরাও

#

ঈদযাত্রায় ফিটনেসবিহীন গাড়ি চালালেই ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

#

কুমিল্লায় পুলিশের লুট হওয়া ২৮ অস্ত্র ও ৬৬৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে আনসার- ভিডিপি

#

শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং এ কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

#

কুমিল্লায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করে বিজিবি

#

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে র‌্যাবের ৪২২ টহল টিম

#

বিনামূল্যের ৪ টন পাঠ্যবই জব্দ

#

কুমিল্লায় অর্ধবার্ষিকী জুডিসিয়াল কনফারেন্স ২০২৪ অনুষ্ঠিত

#

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে ৮ জন গ্রেপ্তার

#

মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে কুমিল্লায় শতাধিক সামাজিক, মানবিক সংগঠন ও সচেতন শিক্ষার্থীর ব্যানারে উম্মুক্ত আলোচনা

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied