পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার

Bortoman Protidin

৬ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। অনেক স্থানে হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় পানিবন্দি হয়ে পড়েছেন শত শত মানুষ। এমন পরিস্থিতিতে আট মাস বয়সী এক শিশুকে বড় একটি পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গলাসমান পানির মধ্যে টানানো একটি রশি ধরে এগিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিসের এক সদস্য। তার এক হাতে রশি, অন্য হাতে শিশুকে বসানো একটি বড় পাতিল। পাশে থাকা আরেক সদস্য শিশুটির গায়ে বৃষ্টির পানি না লাগার জন্য পাতিলের ওপর ছাতা ধরে হাঁটছেন। ব্যতিক্রমী এ উদ্ধার অভিযান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন সূত্র জানায়, বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চেচুরিয়া ব্রিজসংলগ্ন এলাকায় কয়েকজন মানুষ পানিবন্দি হয়ে পড়ার খবর পায় ফায়ার সার্ভিস। পরে আট সদস্যের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে আট মাস বয়সী ওই শিশুসহ পাঁচ শিশু ও আট নারীকে নিরাপদে উদ্ধার করে স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়। পানির তীব্র স্রোত ও গভীরতার কারণে শিশুটিকে নিরাপদে বহনের জন্য বড় একটি পাতিল ব্যবহার করা হয়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পানিবন্দি থাকার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। পানির গভীরতা ও স্রোতের কথা বিবেচনায় নিয়ে শিশুটিকে বড় পাতিলে বসিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়। পরে অন্যদেরও উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও জোয়ারের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা ও আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বাঁশখালীও এর বাইরে নয়। উপজেলার বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয়দের দুর্ভোগ বেড়েছে। পানি কমে না যাওয়া পর্যন্ত পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

রাত ১১টার পর চা-পানের দোকান বন্ধের নির্দেশ- ডিএমপি কমিশনার

#

বেনাপোল বন্দর দিয়ে ৫দিন আমদানি-রফতানি বন্ধ

#

কুমিল্লা কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে শিগগিরই : স্বরাষ্ট্রমন্ত্রী

#

পরিবর্তন হচ্ছে পুলিশ-র‍্যাব-আনসারের পোশাক

#

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

#

শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিতে হবে: প্রধান উপদেষ্টা

#

ফরিদপুরে ভুল নকশায় নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার সংস্কারের দাবিতে গণ-চিৎকার

#

অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ

#

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের শুভেচ্ছা বিনিময়

#

সিগন্যাল দিতেই গাড়ি ফেলে পালাল চালক, প্রাইভেটকারে মিলল ৫ বস্তা গাঁজা

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied