পুলিশের অভিযানে বরিশালে ইয়াবাসহ একজন আটক

Bortoman Protidin

৯ দিন আগে মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬


#

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে ছয় হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর হাতেম আলী চৌমাথা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মাহাবুব শেখ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের মাজাট গ্রামের মৃত আহাদউল্লাহ শেখের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের চৌমাথা থেকে মাদক কারবারি মাহাবুবকে ছয় হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।

ইন্সপেক্টর ছগির হোসেন আরও জানান, আটককৃত মাদক কারবারি মাহাবুব শেখ অভিনব পদ্ধতিতে মোটরসাইকেলের তেলের ট্যাংকে ভেতরে সেভেনআপের ছোট তিনটি বোতলে করে ইয়াবা পাচার করছিলেন। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তাই তারা যতই কৌশল করুক কেউ রেহাই পাবে না।

আটককৃত মাহাবুবের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর ফিরোজ আলম।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণের রেজিস্ট্রেশন শুরু আগামী ৯ জানুয়ারি

#

ফুফুর বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে প্রাণ গেল কিশোরের

#

কুমিল্লায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী র‌্যাবের হাতে গ্রেফতার

#

কুমিল্লায় ৭৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

#

বিপুল পরিমাণ বিয়ারসহ মাদক কারবারি আটক

#

এসএসসি পরীক্ষার্থীদের অসুবিধায় সাড়া দেবে ডিএমপির ‘কুইক রেসপন্স টিম’

#

কমেছে জ্বালানি তেলের দাম

#

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওসি কচুয়া থানার মোহাম্মদ মিজানুর রহমান

#

লেফটেন্যান্ট তানজিম হত্যার ঘটনায় সরাসরি সম্পৃক্ত ৬ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী

#

কুবিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের আর্থিক অনুদান প্রদান

Link copied