রাঙ্গামাটিতে অগ্নিকান্ড, ৪ দোকান ও ২ বাস পুড়ে ছাই

Bortoman Protidin

১৬ দিন আগে বৃহস্পতিবার, ফেব্রুয়ারী ৫, ২০২৬


#

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান ও দুটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে পুরাতন বাস স্টেশন এলাকার খাগড়াছড়ি বাস টার্মিনাল সংলগ্ন একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে দোকান মালিকরা দ্রুত দোকান বন্ধ করে বাইরে বের হয়ে আসেন এবং আশপাশের লোকজনকে সতর্ক করেন। স্থানীয়রা নিজেদের উদ্যোগে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পরবর্তীতে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক ছোটন দাশ জানান, তিনি রাতের দিকে নিয়মমতো দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে ভোরে ফোন পেয়ে আগুন লাগার খবর জানতে পারেন। তার দোকানে প্রায় ৩৫টি নতুন জেনারেটরসহ কিছু সরকারি জেনারেটর সংরক্ষিত ছিল, যা আগুনে পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের লেলিহান শিখা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সট্রাকটর মো. মুর্শিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফার্নিচারের দোকানে থাকা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় চারটি দোকান ও দুটি বাস পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

এলপিজির কর কাঠামো পুনর্গঠন, আমদানিতে ৭.৫ শতাংশ ভ্যাট নির্ধারণ

#

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের মামলায় বঙ্গভবনের কর্মকর্তার জামিন মঞ্জুর

#

একুশে পদক পাচ্ছে সংগীত দল ও ৯ ব্যক্তি

#

১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে: প্রেস সচিব

#

যৌথ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

#

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন বাড়তি ট্রেন

#

রমজানে অফিস সময় নির্ধারণ

#

মন্ত্রী-এমপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়মিত জনগণের মুখোমুখি করা হবে : আমির ডা. শফিকুর রহমান

#

ভোটকেন্দ্রের আঙিনায় টহল দেবে এক লাখ সেনা সদস্য

#

ঘুমের ভান করে নারীর গায়ে স্পর্শ, যুবক গ্রেপ্তার

Link copied