বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Bortoman Protidin

১২ ঘন্টা আগে মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬


#

রাজশাহীতে বাস রাজশাহীর পুঠিয়ায় বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া বটতলায় এ ঘটনা ঘটে।

নিহত ২জন হলেন- পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) এবং  তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, একটি মোটরসাইকেলে চড়ে সাঈদ সারোয়ার ও মো. হোসেন পুঠিয়া থেকে তাহেরপুরের দিকে যাচ্ছিলেন। আর তাহেরপুর থেকে পুঠিয়ার দিকে আসছিল এমপি সাফারি নামের একটি বাস। মোটরসাইকেলের গতি ছিল বেশি। কাঁচুপাড়া হোসেনের বটতলা নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

#

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

#

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

#

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

#

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

#

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ

#

‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, গ্রেপ্তার বরের বাবা

#

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

#

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

#

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

Link copied