বয়লার বিস্ফোরণে একই পরিবারের নিহত ৩

Bortoman Protidin

২৪ দিন আগে শনিবার, অক্টোবর ২৪, ২০২৬


#

ঠাকুরগাঁওয়ে একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। আজ (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাগরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন, দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১০) ও ভাতিজা পলক দাস (১২)। আহত হয়েছেন দীপ্তি দাসের স্বামী সাগর দাস।তাদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিলেন সাগরের পরিবারের সদস্যরা। এ সময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার বিস্ফোরণ হলে সাগরের স্ত্রী, মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান।

ঠাকারগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাগর দাস বলেন, বিস্ফোরণে বয়লারের ড্রামটি ছিটকে এসে তাদের ওপর পড়ে। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।

ঘটনার পর জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

বিশ্বকাপে নেই বাংলাদেশ, অথচ মৃত্যুর মিছিলে শীর্ষে

#

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

#

কুমিল্লায় বকশিশের ১০০ টাকা ভাগাভাগি নিয়ে সহকর্মীকে হত্যার দায়ে আরেক সহকর্মীর যাবজ্জীবন কারাদণ্ড

#

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক

#

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

#

রাজধানী ঢাকায় মাদকসহ গ্রেফতার ৩৬

#

ইরাকে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত

#

দেশের ১৯টি অঞ্চলে ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের আভাস

#

বরুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত

#

আজ বিকেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠক

সর্বশেষ

Link copied