মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. নইম উদ্দিন মন্ডল নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। মৃত মো. নইম উদ্দীন মন্ডল (৭৫) জয়পুরহাটের বাসিন্দা।

জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিনি স্বাভাবিক ভাবে মারা যান তিনি। বুধবার (২২ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার রাত পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

নির্বাচন বানচালের চেষ্টাকারীদের প্রতিহত করা হবে : শিল্প উপদেষ্টা

#

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিরাজগঞ্জের কাজিপুর থানা সংলগ্ন যমুনা নদীর শহর রক্ষা বাঁধ সংস্কার

#

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়ার সমাধিতে নেতাকর্মীদের ঢল

#

জাপানের মেট্রো স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যুর শোক বার্তা

#

গাছের ডাল থেকে উদ্ধার হল নিখোঁজ সুকানীর লাশ

#

মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

#

তিন পর্যায়ের পর্যবেক্ষণ শেষে মিলবে ‘ফ্যামিলি কার্ড’

#

নির্বাচনে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

#

মহিলা দলের বহিষ্কৃত নেত্রী মাদকসহ আটক

#

মাকে মারধর করায় ছেলেকে মাটিতে অর্ধেক পুঁতে রাখলেন স্থানীয়রা

Link copied