আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Bortoman Protidin

১ ঘন্টা আগে বুধবার, এপ্রিল ২২, ২০২৬


#

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি (Dr. Abdelouahab Saidani) আজ বুধবার (২২ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সাক্ষাতকালে আলজেরিয়ার  রাষ্ট্রদূত নবনিযুক্ত আইজিপিকে অভিনন্দন জানান। তিনি অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে আলজেরিয়ার আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে উভয়পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় গেইটম্যান হেলাল র‌্যাবের হাতে আটক

#

জামায়াত আমিরকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ‘অন্যতম বীর সেনাপতি’ আখ্যা নাহিদের

#

সাপ্তাহিক ছুটির দিনেও অফিসে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

#

একাদশে ভর্তি ১৫ থেকে ২৫ জুলাই, ৩০ জুলাই ক্লাস শুরু

#

বিএসএফের গুলিতে নিহত ব্যক্তির মরদেহ সীমান্তে ফেরত পেল বাংলাদেশ

#

ছেলের প্রেম ঠেকাতে রাস্তায় দেয়াল তুললেন বাবা

#

খালেদা জিয়ার চিকিৎসায় এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

#

এবার নাহিদ ইসলামের প্রার্থিতা বাতিল চেয়ে রিট

#

কুমিল্লার বরুড়ায় মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

#

আগামী ৩০ জুন থেকে শুরু হবে এইচএসসি পরীক্ষা

Link copied