মক্তব থেকে ডেকে এনে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ

Bortoman Protidin

১৮ দিন আগে রবিবার, নভেম্বর ২৯, ২০২৬


#

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল রোববার রাত ১০টার দিকে ভুক্তভোগীর বাবা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন। মামলায় এক কিশোরকে (১৬) আসামি করা হয়। সে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগে, রোববার সকাল সাড়ে ৬টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী বাড়ির পাশে একটি মক্তব পড়তে গিয়েছিল। সেখানে অভিযুক্ত কিশোরের ছোট বোনও পড়ে। রোববার সকালে ভারী বৃষ্টির কারণে পড়া শেষ হলেও তারা মসজিদেই অবস্থান করছিল। একপর্যায়ে অভিযুক্ত কিশোর ছাতা নিয়ে তার ছোট বোনকে বাড়িতে নিয়ে আসে। এরপর সে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে ভুক্তভোগী ছাত্রীকে নিয়ে রওনা হয়। তবে তাকে বাড়িতে না নিয়ে মক্তবের পাশের একটি জরাজীর্ণ টিনশেডের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় এক পথচারী ভুক্তভোগীর চিৎকার শুনে ঘরে গেলে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

স্থানীয় মাতব্বর প্রথমে বিষয়টি বিয়ের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর বাবা জানতে পেরে বিকেলে থানায় যান এবং লিখিত অভিযোগ করেন। এরপর পুলিশ ভুক্তভোগীকে হেফাজতে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠায় এবং রাত ১০টার দিকে মামলাটি নথিভুক্ত হয়।

এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোর পলাতক থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার মা অসুস্থ থাকায় কথা বলতে রাজি হননি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার অভিযান চলছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির

#

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার দুই প্রবাসী নিহত

#

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চে’ লাখো ছাত্র-জনতার স্রোত

#

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

#

৫ দিন তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

#

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

#

কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

#

বিয়ের একমাসের মাথায় প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ, ৩ দিন পর মিলল মরদেহ

সর্বশেষ

Link copied