মাত্র ২ মাসে নিজ হাতে কোরআন লিখলো শিশু অরিনা

Bortoman Protidin

১ ঘন্টা আগে মঙ্গলবার, ফেব্রুয়ারী ২৪, ২০২৬


#

বয়স মাত্র ৯ বছর, পঞ্চম শ্রেণির ছাত্রী অরিনা। দুই মাসের চেষ্টায় নিজের হাতে নির্ভুলভাবে লিখেছে পবিত্র কোরআন শরিফ। ১১৪টি সুরা সংবলিত ৩০ পারার কোরআন শরিফটি দেখে বোঝার উপায় নেই, এটি ছাপা না হাতে লেখা।

খুলনা মহানগরীর খালিশপুরের গোয়ালখালী এলাকার ব্যবসায়ী মো. শুকুর আলী খান ও রাশিদা বেগম দম্পতির ছোট মেয়ে অরিনা সাফা খান। তার বয়সী শিশুরা যখন খেলাধুলা আর মুঠোফোন নিয়ে ব্যস্ত, সেই সময়ে নিজের হাতে কোরআন লিখেছে অরিনা। সমগ্র কোরআন শরিফ লেখা শেষ করেছে মাত্র ২ মাসে।

হাতে লেখার কারণে এ কোরআন যেন আরও যত্ন, ভক্তি ও আন্তরিকতায় মোড়া। শিশু অরিনা কাজটি করেছে, আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়।

খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের ৫ম শ্রেণির শিক্ষার্থী অরিনা। ৪র্থ শ্রেণিতে পড়ার সময়ও নিজের হাতে পবিত্র কোরআন লিখে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কোরআনের হাফেজ না হয়েও সুরেলা কণ্ঠে অসংখ্য সুরা মুখস্ত তেলাওয়াত করে অরিনা। ইসলামী গান গেয়েও অনেক পেয়েছে পুরস্কার অরিনা।

অরিনার মা রাশিদা বেগম বলেন, ছোটবেলা থেকেই অরিনার বড় বোন আরবি ভাষা লিখতে ও শিখিয়েছে তাকে। সেই থেকে আরবি লেখা প্রিয় হয়ে ওঠে তার। বড় হয়ে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চায় অরিনা, আসতে চায় সবার উপকারে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

পর্দা উঠল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার

#

ভোটের গাড়ির উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

#

ওসমান হাদীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে কুমিল্লায় বিএনপির বিক্ষোভ

#

কুমিল্লার চান্দিনায় ব্র‍্যাক ব্যাংকে আগুন; কার্যক্রম বন্ধ

#

‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’ সহ-সমন্বয়কের বাড়ির দেয়ালে লেখা

#

ফুলের তোড়া পাঠিয়ে খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা

#

উপজেলা নির্বাচন : ২০ এপ্রিলের পর ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

#

বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান, সন্তান জন্মের পর হবে দিগুণ

#

কিংবদন্তি আম্পায়ার ডিকি বার্ডের শেষবিদায়

#

নির্বাচনের লড়াইয়ে ১,৯৬৭ প্রার্থী, প্রার্থিতা প্রত্যাহার ৩০৫ জনের

সর্বশেষ

Link copied