স্ত্রীর যৌতুক মামলায় আত্মসমর্পণ কনটেন্ট ক্রিয়েটর রাফির

Bortoman Protidin

১৪ দিন আগে মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬


#

স্ত্রীর করা যৌতুক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী।

বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আপসের শর্তে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক মঞ্জুরুল ইসলাম ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।

গত ৮ মার্চ ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। মামলার পর আদালত রাহীকে ১৫ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে ওইদিন তিনি আদালতে উপস্থিত না হওয়ায় বাদীপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আজ আদালতে আত্মসমর্পণের পর রাহীর পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী ইশতিয়াক শাহরিয়ার। তিনি আদালতে বলেন, প্রেমের সম্পর্কের পর ৩০ লাখ টাকা দেনমোহরে রাহী ও পুস্পিতা বিয়ে করেন। পারিবারিক মনোমালিন্যের কারণে পুস্পিতা বাসা ছেড়ে চলে যান এবং পরে মামলা করেন। বর্তমানে উভয় পক্ষই সংসার করতে চান। তাই আপসের স্বার্থে আগামী ৯ জুন পর্যন্ত জামিন চাওয়া হয়। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহরে রাহী ও পুস্পিতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। অভিযোগ অনুযায়ী, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য তাকে নির্যাতন করা হয়। পরে তিনি ৯৯৯-এ ফোন দিলে তাকে সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়। এরপর ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় জিডি করেন পুস্পিতা।

এছাড়া গত ১ মার্চ রাতে লালবাগ হোস্টেলের সামনে দেখা করতে ডেকে গাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা যৌতুক দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। টাকা না দিলে বিবাহ বিচ্ছেদের হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

#

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে চীনের বিশ্ববিদ্যালয়

#

‘পিস্তল’ দেখিয়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি, গ্রেপ্তারের পর দেখা গেল সেটি ‘লাইটার’

#

‘আমি নিজের ইচ্ছাতেই জীবন শেষ করেছি’

#

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

#

৭ জানুয়ারি সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা

#

হঠাৎ সরকারি দপ্তরে এমপি, ছুটি থেকে আসেননি বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারী

#

গণতন্ত্রবিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনও থেমে নেই : তারেক রহমান

#

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বশেষ

#

সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

#

হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত

#

স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে

#

গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

#

মারা গেছেন অভিনেতা সোহেল খান

#

স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল

#

মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন

#

৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা

#

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক

#

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

Link copied