স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে অপহৃত যুবকের ৫দিনপর লাশ উদ্ধার

Bortoman Protidin

২১ দিন আগে শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬


#
বেনাপোল প্রতিনিধি :
স্বর্ণেরবার আত্মসাতের অজুহাতে ডেকে নিয়ে নির্যাতনের পর অপহরণের স্বীকার ওমর ফারুক ওরফে সুমন (২৬) নামের সেই যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের ৫ দিনের মাথায় অপহৃতের লাশ মাগুরা সদর উপজেলার আলমখালী এলাকার বাগান থেকে উদ্ধার করলো মাগুরা থানা পুলিশ।

মাগুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেকেন্দার আলী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লাশটি বেনাপোল পোর্টথানার অপহরণ মামলার ভিকিটিম ওমর ফারুকের। লাশটি বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। অপহৃতের লাশ উদ্ধার হলেও এখনো পর্যন্ত এজাহার নামীয় আসামীরা গ্রেফতার হয়নী। অপহরণ পরবর্তী ওমর ফারুকের লাশ উদ্ধার এবং আসামী গ্রেফতার না হওয়ায় প্রশাসনিক কর্মকান্ড নিয়ে নিহতের স্বজনসহ এলাকাবাসী ক্ষোভ জানিয়েছে।

স্বর্ণকান্ডে নির্মম হত্যাকান্ডের স্বীকার ওমর ফারুক সুমন শার্শা থানাধীন টেংরালী গ্রামের ওসমান আলীর ছেলে ও পেশায় একজন রং মিস্ত্রি। অপহরণের ২দিন পরে নিহতের মাতা ফিরোজা বেগম বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় লিখিত এজাহার দায়ের করলেও এখনো পর্যন্ত এজাহার নামীয় আসামীরা গ্রেফতার হয়নি।

পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর২০২৩ ইং তারিখ দুপুরে ওমর ফারুক বাসা হতে কালো রং এর পালসার মোটরসাইকে যোগে পাত্রি দেখার উদ্দ্যেশে বাসা হতে বের হয়ে আর বাসায় ফেরেনি। পরবর্তী দিন ১২ তারিখ সকালে অজ্ঞাতনামা ব্যাক্তি ফোন কলে ওমর ফারুকের পরিবার জানতে পারে সে অপহরণ হয়েছে।
১৫ নভেম্বর বুধবার রাতে মাগুরা জেলার আমখালীর নির্জন বাগানে সকালে মিললো অপহৃত ওমর ফারুকের লাশ। নিহতের পরিবারে বইছে শোকের মাতম। এলাকাবাসীর দাবি অপহরণ কারীদের দ্রুত গ্রেফতার পূর্বক পর্দার আড়ালে লুকিয়ে থাকা রাঘব বোয়ালদের মুখোস উন্মেচনসহ সর্বোচ্চ সাজা নিশ্চিত করা। স্বর্ণকান্ডে সুমন অপহরণ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ছড়িয়েছে। 

বেনাপোল সীমান্তের একাধিক সূত্র জানাই, মূলত ৩ কোটির অধিক মূল্যের স্বর্ণ ছিনতাই ঘটনা ধাপাচাপা দিতেই বহনকারী ওমর ফারুক সুমনকে বেনাপোল পোর্ট থানা হতে ২৫০ গজ দূরের একটি তৃতীয় তলা ভবনের কক্ষে আটকিয়ে রাতভর মারধরসহ অমানবিক নির্যাতন চালানো হয়েছে। অপহরণকারীদের ইন্ধনের নেপথ্যে চেয়ারম্যান, একাধিক কাউন্সিলরসহ আরো অনেক রাজনৈতিক দলের বড় নেতারা রয়েছে বলে দাবি করেছে সূত্রটি যা প্রশাসনের সুষ্ঠ তদন্তে বেরিয়ে আসবে।
প্রশাসনের একাধিক সংস্থা ইতিমধ্যে ঘটনাটির সিজিটিভি ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

#

২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী

#

জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

#

মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

#

দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

#

২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ

#

৭ সেপ্টেম্বর কুমিল্লা টাউন হল মাঠে তিন ইসলামিক স্কলারের মহাসমাবেশ, মাওলিদুন্নবী (ﷺ) সেলিব্রেশন ২০২৬ ঘিরে কুমিল্লায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

#

এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

#

অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই

#

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

Link copied