স্বামী-প্রেমিক দুজনকেই নিয়ে এক ছাদের নিচে সংসার, মেনে নিয়েছে সন্তানরাও

Bortoman Protidin

১৯ দিন আগে মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬


#

প্রেমের সম্পর্ককে ঘিরে নানা ধরনের ঘটনা সামনে এলেও স্বামী ও প্রেমিক—দুজনকেই নিয়ে একসঙ্গে সংসার করার সিদ্ধান্তের ঘটনা বেশ বিরল। এমনই এক ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। সেখানে এক নারী স্বামী ও প্রেমিক দুজনের সঙ্গেই একই ছাদের নিচে বসবাস করতে চান। এ সিদ্ধান্তে তার সন্তানদেরও আপত্তি নেই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, সীতাপুর জেলার মাহমুদাবাদের বাসিন্দা অঞ্জু বর্মা। তার স্বামী শুভম বর্মা। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। বেশ ভালোভাবেই চলছিল তাদের সংসার। এর মধ্যেই পাশের গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে অঞ্জুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে অঞ্জুর সামনে স্বামী ও প্রেমিকের মধ্যে একজনকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে কাউকেই ছেড়ে দিতে রাজি হননি তিনি। বরং স্বামী শুভম ও প্রেমিক নীতিনকে নিয়ে একসঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন অঞ্জু।

তবে বিষয়টি সহজভাবে মেনে নেয়নি পরিবারের সদস্যরা। পরে অঞ্জু, তার স্বামী ও প্রেমিক বিষয়টি নিয়ে থানায় যান। সেখানে অঞ্জু পুলিশকে জানান, তিনি স্বামী ও প্রেমিক—দুজনের সঙ্গেই থাকতে চান।

পুলিশের উপস্থিতিতে শুভমও জানান, স্ত্রীর সিদ্ধান্তে তার আপত্তি নেই। প্রয়োজনে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেও প্রস্তুত বলে জানান। অন্যদিকে নীতিনও অঞ্জু ও শুভমের সঙ্গে একই বাড়িতে থাকার বিষয়ে সম্মতি দেন।

ঘটনাটি জানার পর পুলিশ কর্মকর্তারা তিনজনকে দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে জানা গেছে।

এদিকে অঞ্জু ও শুভমের দুই সন্তানও বিষয়টিতে আপত্তি জানায়নি। তারা মা, বাবা এবং নীতিনকে নিয়ে একসঙ্গে থাকতে রাজি বলে জানা গেছে।

তবে এই অস্বাভাবিক পারিবারিক সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং তারা শেষ পর্যন্ত একই ছাদের নিচে সংসার করতে পারবেন কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  
#

সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

#

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

#

প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতা ‘উধাও’

#

শিক্ষার্থীদের সৎ ও ভালো মানুষ হওয়ার পরামর্শ : কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহ

#

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্য গড়ার আহ্বান বিএনপির

#

ঈদযাত্রায় ট্রেনের ৮ এপ্রিলের টিকিট পাওয়া যাবে শুক্রবার

#

সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা

#

অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান

#

আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে

সর্বশেষ

#

ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত

#

এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী

#

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে

#

নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

#

কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

#

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

#

প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী

#

৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান

#

পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ

#

মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত

Link copied