১৫ এতিম শিক্ষার্থী পেল ছাগল ও অর্থ সহায়তা

Bortoman Protidin

২৮ দিন আগে সোমবার, জুলাই ২৭, ২০২৬


#

মুকুল বসু ,ফরিদপুর প্রতিনিধি :


ফরিদপুরের বোয়ালমারীর ১৫ জন এতিম শিশু পেয়েছে ছাগল ও অর্থ সহায়তা। 'দারিদ্রের বিরুদ্ধে একতা' এই প্রতিপাদ্যে 'অরফান স্পন্সরশীপ প্রজেক্ট বাংলাদেশ-২০২৪' এর উদ্যোগে 'ওয়ান উম্মাহ'-এর আয়োজনে এই ছাগল ও অর্থ সহায়তা প্রদান করা হয়। আমাল ফাউন্ডেশন কর্তৃক সুবিধাবঞ্চিত এতিম ছেলে মেয়েদের অভিভাবকদের ক্ষমতায়নের জন্য যাকাত প্রকল্পের আওতায় প্রত্যেক সুবিধাভোগীকে একটি ছাগল ও নগদ বারো হাজার টাকা প্রদান করা হয়। 


মঙ্গলবার (৩০ জানুয়ারি) উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল ও অর্থ সহায়তা প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিৎ কুমার দাস, ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা, পরমেশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আখতার তপন, আমাল ফাউন্ডেশনের সিনিয়র অপারেশন ম্যানেজার কাজী নাসির আহমেদ প্রমুখ। সুবিধাভোগী ১৫ জন এতিম শিশুর মধ্যে রয়েছেন উপজেলার রূপাপাত ইউনিয়নের বনমালীপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ৩ জন, বনমালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ জন এবং বনমালীপুর মাদ্রাসার ১০ জন। 

global fast coder
ইউটিউব সাবস্ক্রাইব করুন  

সর্বশেষ

#

ভেঙে দেওয়া হলো সোহরাওয়ার্দী উদ্যানের কথিত মসজিদ

#

কুকুর হত্যা মামলায় ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

#

কাজের চাপে দিশেহারা জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

#

কাঁচি দিয়ে মা-বাবাকে হত্যা করে ছেলে, রহস্য উদঘাটন পুলিশের

#

বাজারে বিক্রি হওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

#

ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

#

রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে সোশ্যাল মিডিয়ায় ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা কে এই খাইরুল দেওয়ান

#

একসঙ্গে তিন বোনকে বিয়ে করলেন যুবক

#

প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় পরিবারের ৫ জন মিলে মেরে ফেলল তরুণীকে

#

জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Link copied